মিসেস মিতা যে বাজারের সদস্য তা উল্লেখপূর্বক ব্যবসায়ের সফলতা অর্জনের যৌক্তিতা মূল্যায়ন কর।
উত্তর: মিসেস মিতা শিল্পবাজারের সদস্য; যা তার ব্যবসায়ের সফলতার অন্যতম কারণ।যে বাজারের ক্রেতারা নিজেদের ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্য না কিনে উৎপাদনের উদ্দেশ্যে ক্রয় করে তাদেরকে নিয়ে যে বাজার গড়ে ওঠে তাকে শিল্পবাজার বলে। ভোক্তাবাজারের তুলনায় শিল্পবাজারের ক্রেতারা সাধারণত অধিক পরিমাণে পণ্য ক্রয় করে থাকে। তবে এদের ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে কম হয়ে থাকে এবং একক প্রতি পণ্যের মূল্য বেশি হয়ে থাকে।উদ্দীপকের মিসেস মিতা ঢাকার গাউছিয়া মার্কেট হতে থান কাপড় ক্রয় করে আনেন। অতঃপর তা দিয়ে নিজস্ব কারখানায় বিভিন্ন বয়সের ছেলেমেয়েদের জন্য জামাকাপড় তৈরি করে বিক্রয় করেন। তার উৎপাদিত পোশাকের মান উন্নত হওয়ায় দিন দিন বিক্রয়ের পরিমাণ বেড়ে যায়। এতে অল্পদিনেই তার প্রতিষ্ঠানের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে।উদ্দীপকে মিসেস মিতার কার্যক্রম শিল্পবাজারের অন্তর্ভুক্ত। উক্ত বাজারের উৎপাদন প্রক্রিয়াকে সবসময় গতিশীল রাখতে হয় এবং যথাসময়ে ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাজারে পণ্য সরবরাহ করতে হয়। এজন্য এরূপ বাজারের ক্রেতারা নির্দিষ্ট সময় পর পর বাজার থেকে কাঁচামাল ক্রয় করে এবং কাঁচামাল ক্রয়ের পূর্বে বিশেষজ্ঞের মতামত গ্রহণ করে। এতে উন্নতমানের পণ্য উৎপাদন করা সম্ভব হয়, যা প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের বিক্রয় বৃদ্ধিতে সহায়ক। তাই আমি মনে করি, মিসেস মিতা শিল্পবাজারের মাধ্যমেই তার ব্যবসায়ে সফলতা অর্জন করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মিসেস মিতা যে বাজারের সদস্য তা উল্লেখপূর্বক ব্যবসায়ের সফলতা অর্জনের…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর