উদ্দীপকে মিসেস রীতা কোন বাজারের সদস্য? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মিসেস রীতা ভোক্তাবাজারের সদস্য।যে বাজার চূড়ান্ত ভোক্তাদের নিয়ে গঠিত হয় তাকে ভোক্তাবাজার বলে। এই বাজার থেকে বিভিন্ন ব্যক্তি বা পরিবারের সদস্যগণ তাদের নিজস্ব প্রয়োজনের তাগিদে পণ্যদ্রব্য ও সেবাসমূহ ক্রয় করে থাকে। এছাড়াও এই বাজার থেকে যারা পণ্যদ্রব্য ও সেবা ক্রয় করে তারা চূড়ান্ত ভোগের জন্য ক্রয় করে।উদ্দীপকের মিসেস রীতা ঢাকার চকবাজার থেকে ঈদ উপলক্ষ্যে ছেলের জন্য প্যান্ট এবং মেয়ের জন্য সালোয়ার কামিজ ক্রয় করেন। উক্ত ক্রয়কৃত পণ্যগুলো চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হয়েছে; যা ভোক্তাবাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মিসেস রীতা ভোক্তাবাজারের সদস্য।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মিসেস রীতা কোন বাজারের সদস্য? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর