উদ্দীপকে জনাব মোহন কোন ধরনের ভোগ্যপণ্য বিক্রয় করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব মোহন ভোগ্যপণ্যের অন্তর্গত সুবিধা পণ্য বিক্রয় করেন।যেসকল পণ্য ভোক্তারা নিকটবর্তী স্থান থেকে কম প্রচেষ্টায় তাৎক্ষণিকভাবে ক্রয় করতে পারে, সেগুলোকে সুবিধা পণ্য বলে। এ ধরনের পণ্য ভোক্তারা সবসময় ক্রয় করে। যেমন: ব্রেড, বিস্কুট, চাল, ডাল, লবণ, মাছ, গোস্ত, ঔষধ ইত্যাদি। এসকল পণ্যের একক মূল্য কিছুটা কম হয়ে থাকে।উদ্দীপকের জনাব মোহন ডায়াবেটিস রোগীদের বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিশেষ ধরনের একটি ঔষধ বিক্রয় করেন। ধীরে ধীরে পণ্যটি মানুষের কাছে পরিচিত হতে থাকে এবং বিক্রয় ও মুনাফা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ঔষধ জাতীয় পণ্য সুবিধা পণ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব মোহন ভোগ্যপণ্যের অন্তর্গত সুবিধা পণ্য বিক্রয় করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব মোহন কোন ধরনের ভোগ্যপণ্য বিক্রয় করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর