সোহানা কোন ধরনের মূল্য নির্ধারণ কৌশল ব্যবহার করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: সোহানা মূল্য নির্ধারণের ব্যয়-যোগ মূল্য নির্ধারণ কৌশলটি ব্যবহার করেছেন।উৎপাদন ব্যয়ের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করাকে ব্যয়-যোগ মূল্য নির্ধারণ পদ্ধতি বলে। মূল্য নির্ধারণের এটি অধিক প্রচলিত ও সহজতম পদ্ধতি। যেমন: একটি কোম্পানির উৎপাদিত পণ্যের মূল্য একক প্রতি ব্যয় ২২ টাকা। কোম্পানি একক প্রতি ৩ টাকা মুনাফা অর্জন করতে চাইলে নির্ধারিত মূল্য দাঁড়ায় (২২ + ৩) = ২৫ টাকা।উদ্দীপকে সোহানা দেশের বাজারে বিদেশ থেকে আমদানি করা শ্যাম্পু বিক্রয় করেন। তিনি ক্রয়মূল্যের ওপর ২০% মুনাফা ধরে সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রয় করেন। উক্ত মূল্য নির্ধারণ পদ্ধতিটি ব্যয়-যোগ মূল্য নির্ধারণের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, সোহানা মূল্য নির্ধারণের ব্যয়-যোগ মূল্য নির্ধারণ কৌশলটি ব্যবহার করেছেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
সোহানা কোন ধরনের মূল্য নির্ধারণ কৌশল ব্যবহার করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর