মিসেস মারুফা প্রাথমিক অবস্থায় ভোক্তাবাজার বিভক্তিকরণের কোন চলকটি ব্যবহার করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: মিসেস মারুফা প্রাথমিক অবস্থায় ভোক্তাবাজার বিভক্তিকরণের জনসংখ্যাবিষয়ক বিভক্তিকরণ চলকটি ব্যবহার করেছেন।যে বাজার চূড়ান্ত ভোক্তাদের নিয়ে গঠিত হয় তাকে ভোক্তাবাজার বলে। এ বাজার বিভক্তিকরণের অন্যতম একটি ভিত্তি হচ্ছে জনসংখ্যাবিষয়ক বিভক্তিকরণ। জনসংখ্যার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন চলকের (যেমন : বয়স, আয়, পেশা, শিক্ষা, লিঙ্গ, পারিবারিক জীবনচক্র) ওপর ভিত্তি করে জনসংখ্যাবিষয়ক বাজার বিভক্তিকরণ করা হয়।উদ্দীপকে মিসেস মারুফা বয়স, পেশা ও শিক্ষা অনুযায়ী বিভিন্ন ধরনের শাড়ি তৈরি করেন। অতঃপর সেগুলো সারাদেশে বিক্রয় করেন। এক্ষেত্রে তিনি বিভক্তিকরণের যে চলকটি ব্যবহার করেছেন তা জনসংখ্যাভিত্তিক বিভক্তিকরণের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মিসেস মারুফা প্রাথমিক অবস্থায় ভোক্তাবাজার বিভক্তিকরণের জনসংখ্যাবিষয়ক বিভক্তিকরণ চলকটি ব্যবহার করেছেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মিসেস মারুফা প্রাথমিক অবস্থায় ভোক্তাবাজার বিভক্তিকরণের কোন চলকটি ব্…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর