উদ্দীপকে জনাব বাপ্পী বাজারজাতকরণের যে কাজের মাধ্যমে ক্রেতাদের কাছে তার আলু উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন তার যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে জনাব বাপ্পী বাজারজাতকরণের মোড়কিকরণ কাজের মাধ্যমে ক্রেতাদের কাছে তার আলু উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন; যা সম্পূর্ণ যৌক্তিক।পণ্যকে ক্ষতির হাত থেকে রক্ষা করা ও আকর্ষণীয়ভাবে গ্রাহকের নিকট উপস্থাপনের জন্য পণ্যকে মোড়ক দিয়ে সাজানোকে মোড়কিকরণ বলে। গুণগতমান সংরক্ষণ, পরিবহন ও ক্ষয়ক্ষতির হাত থেকে পণ্যকে রক্ষা করার ক্ষেত্রে মোড়কিকরণ গুরুত্বপূর্ণ। এছাড়া ক্রেতাকে তথ্য প্রদান ও ক্রেতার কাছে পণ্যকে আকর্ষণীয় করে তোলার জন্য মোড়কিকরণ করা হয়।উদ্দীপকে জনাব বাপ্পী মুন্সীগঞ্জের আলু বিক্রেতা। তিনি আলুগুলো-আকার অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে উৎকৃষ্ট মূল্যে বিক্রয় করেন। সম্প্রতি তিনি আলুগুলো তিনটি আলাদা চটের ব্যাগে ভরে আকর্ষণীয় উপায়ে ক্রেতাদের কাছে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন।মোড়কিকরণ শুধু পণ্যের মানই সুরক্ষা করে না, সেই সাথে পণ্যের প্রচার কার্যক্রমও সম্পাদন করে। এর মাধ্যমে ব্রান্ড শনাক্তকরণ, সহজ সংরক্ষণ, ক্রেতাদের মাঝে পণ্যটির আকর্ষণ বৃদ্ধি এবং বিক্রয় সুবিধা-অর্জন করা সম্ভব হয়। এতে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর সাথে -প্রতিযোগিতা করে সহজেই টিকে থাকা যায়। তাই আমি মনে করি, জনাব বাপ্পীর বাজারজাতকরণের মোড়কিকরণ কাজের মাধ্যমে। ক্রেতাদের কাছে আলু বিক্রয়ের সিদ্ধান্তটি সম্পূর্ণ যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব বাপ্পী বাজারজাতকরণের যে কাজের মাধ্যমে ক্রেতাদের কাছে …
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর