উদ্দীপকে 'Y [গণিত] কে কেন্দ্র করে বিপণন মিশ্রণের যাবতীয় কার্যাবলি পরিচালিত হয়, তা উল্লেখপূর্বক এর যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'Y [গণিত] (অর্থাৎ ভোক্তাকে কেন্দ্র করে) কে কেন্দ্র করে বিপণন মিশ্রণের যাবতীয় কার্যাবলি পরিচালিত হয় বলে আমি মনে করি।যারা চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তাদেরকে ভোক্তা বলে। ভোক্তারা পণ্য ভোগ করে আর উপযোগ নিঃশেষ করে। তাই ভোক্তাদের প্রয়োজন, চাহিদা, পছন্দ, রুচি, ক্রয়ক্ষমতা, ক্রয় অভ্যাস ইত্যাদির ভিত্তিতে বাজারজাতকরণ কার্যক্রম সম্পন্ন করতে হয়।উদ্দীপকের চিত্রটি বিপণন মিশ্রণের। উক্ত মিশ্রণের চারটি উপাদান। এগুলো হচ্ছে: পণ্য, মূল্য, বণ্টন, প্রসার। উদ্দীপকের চিত্রের 'X [গণিত] স্থানটি খালি। বিপণন মিশ্রণের ধারাবাহিকতা অনুযায়ী 'X [গণিত] স্থানটিতে প্রসার রয়েছে, যা চিত্রে নেই। এক্ষেত্রে প্রসার উপাদানটি দিলেই বিপণন মিশ্রণের চিত্র পূর্ণ হয়।উদ্দীপকের বিপণন মিশ্রণের সম্পূর্ণ কার্যটিই ভোক্তাকে কেন্দ্র করে আবর্তিত হয়। তাই ভোক্তাদের সন্তুষ্টি বিধানের জন্য বাজারজাতকরণের উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ এবং বাস্তবায়ন করতে হয়। এছাড়াও বাজারজাতকরণের ধারণা, বিপণন মিশ্রণ, বাজার বিভক্তিকরণ, বিপণন পদ্ধতির ধরন ইত্যাদি ভোক্তাদের সন্তুষ্ট করার ওপর গুরুত্ব দিয়ে নির্ধারণ করতে হয়। তাই আমি মনে করি, উদ্দীপকে 'Y [গণিত] (অর্থাৎ ভোক্তাকে কেন্দ্র করে) কে কেন্দ্র করে বিপণন মিশ্রণের যাবতীয় কার্যাবলি পরিচালিত হয়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'Y কে কেন্দ্র করে বিপণন মিশ্রণের যাবতীয় কার্যাবলি পরিচালি…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর