"উপযুক্ত বিজ্ঞাপন মাধ্যম নির্বাচনই জনাব তাহসিনের সফলতার মূল কারণ"- বিজ্ঞাপন মাধ্যমটি উল্লেখপূর্বক এর যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: বিজ্ঞাপনের টেলিভিশন মাধ্যমটি নির্বাচনের কারণেই জনাব তাহসিন তার ব্যবসায়ে সফল হয়।বিজ্ঞাপন হলো এমন একটি নৈর্ব্যক্তিক উপায় যা পণ্য ও সেবা সম্পর্কে ক্রেতা বা ভোক্তাকে অবহিত করে, আকৃষ্ট করে, প্রতিষ্ঠান এবং পণ্য ও সেবাসামগ্রীর ভাবমূর্তি তুলে ধরে এবং ক্রয়ে উদ্বুদ্ধ করে। বিজ্ঞাপনের একটি শক্তিশালী মাধ্যম হলো টেলিভিশন। তবে টেলিভিশনে বিজ্ঞাপন প্রদান একটি ব্যয়বহুল মাধ্যম। টেলিভিশন বিজ্ঞাপনে চলমান চিত্র এবং কথা একই সঙ্গে দর্শকদের সম্মুখে উপস্থাপন করা যায়।উদ্দীপকের জনাব তাহসিন একটি প্রসাধনী সামগ্রীর ব্যবসায়ী। তিনি তার পণ্যের প্রচারের জন্য এমন একটি মাধ্যম ব্যবহার করেন যেখানে শুধু পণ্যের নাম, গুণাগুণ এবং ব্যবহারবিধি উল্লেখ করা যায়। কিন্তু তাতেও বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়নি। এমতাবস্থায় তিনি এমন একটি জনপ্রিয় মাধ্যম ব্যবহার করেন যেখানে পণ্যের নাম, গুণাগুণ। এবং ব্যবহারবিধি শুনানো এবং দেখানো যায়। এতে অল্প সময়ের মধ্যেই তার প্রসাধনী সামগ্রীর বিক্রয় বৃদ্ধি পায়।উদ্দীপকে জনাব তাহসিন পরবর্তীতে টেলিভিশনের মাধ্যমে বিজ্ঞাপন প্রদান করছেন। সমগ্র বিশ্বজুড়ে দ্রুত পণ্য ও সেবা প্রচারে টেলিভিশন। বর্তমানকালে একটি অত্যন্ত সুপরিচিত ও কার্যকরী মাধ্যম। এর মাধ্যমে ব্যাপক জনগোষ্ঠীর সামনে পণ্য বা সেবার আবেদন সহজে ও চমৎকাভাবে তুলে ধরা যায়। এতে বিজ্ঞাপন প্রদানের সাথে জড়িত প্রতিটি প্রতিষ্ঠানেরই বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়। তাই আমি মনে করি, বিজ্ঞাপনের টেলিভিশন মাধ্যমটি নির্বাচনের কারণেই জনাব। তাহসিন তার ব্যবসায়ে সফল হন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"উপযুক্ত বিজ্ঞাপন মাধ্যম নির্বাচনই জনাব তাহসিনের সফলতার মূল কারণ"- …
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর