জনাব মোহন ব্যবসায় সফলতায় পণ্যের জীবনচক্রের স্তর উল্লেখপূর্বক এর যৌক্তিতা বিশ্লেষণ কর।
উত্তর: পণ্যের জীবনচক্রের প্রবৃদ্ধি স্তরের সহায়তায় জনাব মোহন ব্যবসায়ে সফলতা অর্জন করেন।যখন বাজারে পণ্যের পরিচিতি ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং অনেকেই পণ্য ক্রয় করা শুরু করে সে সময়কালকে প্রবৃদ্ধি স্তর বলে। এ স্তরে পণ্যের পরিচিতি যেমন দ্রুত বৃদ্ধি পায়, তেমনি পণ্যের বিক্রয়ও দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে। এমন পর্যায়ে বাজারে নতুন নতুন প্রতিযোগীর আগমন ঘটে।উদ্দীপকের জনাব মোহন ডায়াবেটিস রোগীদের বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিশেষ ধরনের একটি ঔষধ বিক্রয় করেন। ধীরে ধীরে পণ্যটি মানুষের কাছে পরিচিত হতে থাকে এবং বিক্রয় ও মুনাফা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। বর্তমানে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান একই ধরনের পণ্য বাজারে নিয়ে আসায় তিনি তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছেন। ফলে ক্রেতাদের সমর্থন ধরে রাখার জন্য তাকে বিজ্ঞাপন বাবদ প্রচুর অর্থ ব্যয় করতে হয়।উদ্দীপকের জনাব মোহন পণ্যের জীবনচক্রের প্রবৃদ্ধি স্তর ব্যবহার করছেন। এরূপ স্তরে ব্যবসায়ীকে প্রচুর প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। উক্ত প্রতিযোগিতা মোকাবিলা করার জন্য তাই প্রচুর প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করতে হয়। এতে প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের বিক্রয় বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানকে প্রতিযোগিতায় টিকে থাকতে সহায়তা করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব মোহন ব্যবসায় সফলতায় পণ্যের জীবনচক্রের স্তর উল্লেখপূর্বক এর যৌক…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর