"বহিঃবিজ্ঞাপন হলো এক ধরনের উন্মুক্ত বিজ্ঞাপন"- ব্যাখ্যা কর।
উত্তর: দেশের প্রধান প্রধান সড়কের পার্শ্বে, ব্যস্ত নৌপথে বা জলবহুল এলাকায় দৃশ্যমান স্থানে এলাকার বড় বড় অট্টালিকার ছাদে কিংবা দেয়ালে সাইনবোর্ড বা প্রচারপত্রের মাধ্যমে যে বিজ্ঞাপন প্রচারিত হয় তাকে বহিঃবিজ্ঞাপন বলে।বহিঃবিজ্ঞাপন হলো বিজ্ঞাপনের অত্যন্ত পুরাতন ও কার্যকর একটি মাধ্যম। এটি সাধারণত জনসাধারণের দৃষ্টিতে পড়ে এমন জায়গায় বড় দেয়াল বা দালানের ছাদে ছাপানো আকারে লাগানো হয়। অনেক ক্রেতার ক্ষেত্রে বিজ্ঞাপনের অন্যান্য মাধ্যম তথা টেলিভিশন, সংবাদপত্র, সাময়িকি ইত্যাদি দেখার সুযোগ হয় না। এমতাবস্থায় বহিঃবিজ্ঞাপন রাস্তায় চলাচলরত অবস্থায় ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং ক্রেতারা এর মাধ্যমে পণ্য সম্পর্কে ধারণা পান। এটি উন্মুক্ত অবস্থায় প্রচার করা হয় বিধায় একে উন্মুক্ত বিজ্ঞাপনও বলা হয়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"বহিঃবিজ্ঞাপন হলো এক ধরনের উন্মুক্ত বিজ্ঞাপন"- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর