উদ্দীপকে জনাব বেলায়েত কোন ধরনের মূল্য নির্ধারণ কৌশল নির্ধারণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব বেলায়েত মূল্য নির্ধারণের ভারসাম্য বিন্দু মূল্য নির্ধারণ কৌশল ব্যবহার করেন।যে পরিমাণ পণ্য উৎপাদন ও বিক্রয় করলে কোনো লাভ বা ক্ষতি হয় না পণ্য উৎপাদনের সেই পরিমাণকে ভারসাম্য বিন্দু বলে। ভারসাম্য পরিমাণের চেয়ে বেশি বিক্রয় করলে প্রতিষ্ঠানের মুনাফা এবং কম বিক্রয় করলে লোকসান হয়। এ পদ্ধতিতে ভারসাম্য বিন্দুর ওপর ভিত্তি করে পণ্যের মূল্য নির্ধারণ করা হয়।উদ্দীপকে জনাব বেলায়েত খুলনা শহরে 'তাসমেরি বিউটি সোপ' নামে একটি কারখানা স্থাপন করেন। তার উৎপাদিত পণ্যের গুণগত মান উন্নত হওয়ার পরও এমন মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করেন যেখানে উৎপাদন খরচ ও বিক্রয়মূল্য সর্বদা সমান হয়ে থাকে। এমন মূল্য নির্ধারণ পদ্ধতিটি ভারসাম্য বিন্দু মূল্য নির্ধারণ পদ্ধতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব বেলায়েত মূল্য নির্ধারণের ভারসাম্য বিন্দু মূল্য নির্ধারণ কৌশল ব্যবহার করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব বেলায়েত কোন ধরনের মূল্য নির্ধারণ কৌশল নির্ধারণ করেছেন…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর