উদ্দীপকে রূপা পরিবহনের কার্যক্রম বিপণন ক্রমবিকাশের কোন যুগের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রূপা পরিবহনের কার্যক্রম বিপণন ক্রমবিকাশের সামাজিক বিপণন যুগের প্রতি ইঙ্গিত করা হয়েছে। প্রতিযোগীর চেয়ে উন্নততর উপায়ে পণ্য উৎপাদনের 'পাশাপাশি সমাজের জন্য কল্যাণকর ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন ও বিপণনে গুরুত্ব দেওয়ার সময়কালকেই সামাজিক বিপণন যুগ বলে। এ সময়েই বিপণনকারী প্রতিষ্ঠানগুলো মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের মানুষের কল্যাণের প্রতি নজর দিতে থাকে। এ লক্ষ্যে বিপণনকারীরা জনহিতকর ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ রক্ষা, আইন ও সামাজিক প্রেক্ষাপটকে গুরুত্ব দেয়। উদ্দীপকে 'রূপা পরিবহন' যশোরের বেনাপোল হতে ঢাকা পর্যন্ত নিজস্ব বাসের মাধ্যমে যাত্রীসেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি সমাজের কল্যাণের জন্য জনহিতকর ও পরিবেশবান্ধব বিষয়গুলোর ওপর গুরুত্ব দিয়ে থাকে। রূপা পরিবহনের এমন কার্যক্রম বিপণনের সামাজিক বিপণন যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে রূপা পরিবহনের কার্যক্রম বিপণন ক্রমবিকাশের সামাজিক বিপণন যুগের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রূপা পরিবহনের কার্যক্রম বিপণন ক্রমবিকাশের কোন যুগের প্রতি …
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর