জনাব হাসিবের প্রতিষ্ঠানটি কোন বাজারের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব হাসিবের প্রতিষ্ঠানটি শিল্পবাজারের অন্তর্ভুক্ত।যেসব প্রতিষ্ঠান পুনরায় উৎপাদনের উদ্দেশ্যে বা শিল্পকারখানায়। ব্যবহারের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তাদেরকে শিল্পবাজার বলে। এ 'ধরনের বাজারকে আবার উৎপাদকের বাজারও বলা হয়। ভোক্তাবাজারের তুলনায় শিল্পবাজারের ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে কম হয়ে থাকে। তবে এদের সংখ্যা কম হলেও এরা অধিক পরিমাণে পণ্য ক্রয় করে থাকে। যেমন: পাটকল, চিনিকল, কাগজকল ইত্যাদি। উদ্দীপকে জনাব হাসিব ময়মনসিংহের ভালুকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করেন। তিনি পণ্যসামগ্রী উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ জার্মানি থেকে আমদানি করেন। তার প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের মান ভালো হওয়ায় ক্রেতারা ক্রয়পূর্বক ব্যবহার করে বেশ সন্তুষ্ট। উক্ত গার্মেন্টস উৎপাদন কাজের সাথে জড়িত, যা শিল্পবাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব হাসিবের প্রতিষ্ঠানটি শিল্পবাজারের অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব হাসিবের প্রতিষ্ঠানটি কোন বাজারের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর