ভোক্তাবাজার বিভক্তিকরণের ভৌগোলিক বিভক্তিকরণ চলক বিবেচনাপূর্বক জনাব হাসিবের গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা রয়েছে।বিভিন্ন ধরনের ভৌগোলিক একক যেমন: বিশ্ব বা দেশীয় অঞ্চল, শহর বা নগরের আয়তন, ঘনত্ব, আবহাওয়া, জলবায়ু ইত্যাদির ভিত্তিতে বাজার ভাগ করাকে ভৌগোলিক বিভক্তিকরণ বলে। সাধারণত ভৌগোলিক কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চল বা শহরের ভোক্তাদের বুচি, পছন্দ, চাহিদা, ক্রয়ক্ষমতা একরকম হয় না; যে কারণে ভৌগোলিক বিভক্তিকরণের প্রয়োজন দেখা দেয়। এরূপ বিভক্তিকরণের মাধ্যমে ভোক্তার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়।
উদ্দীপকে জনাব হাসিব ময়মনসিংহের ভালুকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করেন। তার প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের মান ভালো হওয়ায় ক্রেতারা ক্রয়পূর্বক ব্যবহার করে বেশ সন্তুষ্ট। বর্তমানে দেশীয় বাজারে তার প্রতিষ্ঠানের পণ্যের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তাই তিনি দেশের বিভিন্ন শহরের আয়তন, জলবায়ু অঞ্চল এবং বিভাগীয় শহর বিবেচনা করে পণ্য উৎপাদন ও বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি আশা করছেন এরূপ বিভাজনের মাধ্যমে বিক্রয়ের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পাবে এবং প্রচুর লাভবান হবেন।
ভৌগোলিক বিভক্তিকরণের কারণ হচ্ছে বিশ্বের প্রতিটি অঞ্চল বা শহরের ভোক্তাদের রুচি, চাহিদা, ক্রয়ক্ষমতা এক নয়। ফলে তাদের পণ্য ক্রয়ের ধরনও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই বাজারকে এরূপ বিভক্তিকরণের মাধ্যমে ভাগ করলে প্রত্যেকেই তার নিজ নিজ রুচি, চাহিদা ও ক্রয়ক্ষমতা অনুযায়ী পণ্য ক্রয় করতে পারে। ফলে প্রতিষ্ঠানের বিক্রয় দিন দিন বৃদ্ধি পায়। তাই আমি মনে করি, ভোক্তাবাজার বিভক্তিকরণের ভৌগোলিক বিভক্তিকরণ চলক বিবেচনাপূর্বক জনাব হাসিবের গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা রয়েছে।