উদ্দীপকে জনাব শাহজাহান প্রাথমিক পর্যায়ে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব শাহজাহান প্রাথমিক পর্যায়ে স্থানগত উপযোগ সৃষ্টি করেছেন।কোনো দ্রব্য একস্থান হতে অন্যস্থানে স্থানান্তরের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। পরিবহন একস্থান হতে অন্যস্থানে পণ্য সরবরাহের মাধ্যমে এ ধরনের উপযোগ সৃষ্টি করে। সাধারণত উদ্বৃত্ত অঞ্চল থেকে ঘাটতি অঞ্চলে পণ্য সরবরাহ করা হয়। এর ফলে জনগণ সুলভ মূল্যে পণ্য ভোগ বা ব্যবহার করতে পারে উদ্দীপকে জনাব শাহজাহান একজন আলু ব্যবসায়ী। তিনি একটি নির্দিষ্ট মৌসুমে মুন্সিগঞ্জের আলু নিজস্ব পরিবহনের মাধ্যমে ঢাকায় তার দোকানঘরে সরবরাহ করেন। জনাব শাহজাহানের এমন কার্যক্রম স্থানগত উপযোগ সৃষ্টি করে। তাই বলা যায়, উদ্দীপকে জনাব শাহজাহান প্রাথমিক পর্যায়ে স্থানগত উপযোগ সৃষ্টি করেছেন ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব শাহজাহান প্রাথমিক পর্যায়ে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছ…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর