বিপণন কাজের ধরন উল্লেখপূর্বক জনাব শাহজাহানের ভাবনার যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: জনাব শাহজাহান বিপণনের গুদামজাতকরণের কথা ভাবছেন।তার এমন ভাবনার যৌক্তিকতা রয়েছে।উৎপাদনের পর থেকে শুরু করে বিক্রয় বা ভোগের পূর্ব পর্যন্ত পণ্য সংরক্ষণ করাকে গুদামজাতকরণ বলে। পণ্যের উৎপাদন সময় এবং বিক্রয় সময়ের মধ্যবর্তী সময়ে বিভিন্ন ধরনের ঝুঁকি (যেমন: সময়গত প্রতিবন্ধকতা, পণ্য মানের অবনতি, মূল্য উঠা-নামা ইত্যাদি) বিদ্যমান। এরূপ পরিস্থিতিতে পণ্যকে সুপরিকল্পিতভাবে সংরক্ষণ করা গেলে এর সাথে জড়িত প্রায় সব ধরনের ঝুঁকি সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা সম্ভবপর হয়।উদ্দীপকে জনাব শাহজাহান একজন আলু ব্যবসায়ী। তিনি একটি নির্দিষ্ট মৌসুমে মুন্সিগঞ্জের আলু নিজস্ব পরিবহনের মাধ্যমে ঢাকায় তার দোকানঘরে সরবরাহ করেন। কিন্তু গত বছর পর্যাপ্ত মূল্য না পাওয়ায় তিনি ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। তাই চলতি বছরে তিনি একটি সংরক্ষণাগার স্থাপন করে মূল্য বৃদ্ধি পেলে আলু বিক্রয় করার। কথা ভাবছেন।উৎপাদন ও চূড়ান্ত বিক্রয়ের মধ্যবর্তী সময় পর্যন্ত পণ্য ধরে রাখার জন্য গুদামজাতকরণ ব্যবস্থার প্রয়োজন হয়। এতে দীর্ঘদিন পণ্য সংরক্ষণ করে রাখা যায়। ফলে সুবিধামতো সময়ে অধিক দামে পণ্য বিক্রয় করা যায়। কিন্তু জনাব শাহজাহানের সংরক্ষণের মতো কোনো ব্যবস্থা না থাকায় কম দামে আলু বিক্রয় করে ক্ষতির সম্মুখীন হন। তাই তিনি আলু সংরক্ষণের কথা ভাবছেন এবং চিন্তা করছেন দাম বৃদ্ধি পেলে আলু বিক্রয় করবেন। তাই আমি মনে করি, জনাব শাহজাহানের বিপণনের গুদামজাতকরণের কথা চিন্তা করার যৌক্তিকতা রয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বিপণন কাজের ধরন উল্লেখপূর্বক জনাব শাহজাহানের ভাবনার যৌক্তিকতা মূল্য…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর