"বিপণন আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ ঘটায়"- ব্যাখ্যা কর।
উত্তর: উৎপাদনকারীর নিকট হতে অত্যন্ত দক্ষতার সাথে ও সুষ্ঠুভাবে পণ্যসামগ্রী ক্রেতা-ভোগকারীর নিকট পৌঁছাতে যে সমস্ত কার্যক্রম সম্পাদন করা হয় তাকে বিপণন বলে। পৃথিবীর সকল দেশে সব ধরনের পণ্য উৎপাদিত হয় না। এক্ষেত্রে যেসব দেশে বেশি উৎপাদন হয় ঐ দেশগুলো তাদের বর্ধিত পণ্য অন্য দেশে রপ্তানি করে। আবার যে দেশে উৎপাদন হয় না বা কম উৎপাদন হয় তারা তাদের চাহিদা পূরণে অন্য দেশ হতে আমদানি করে। এমন আমদানি রপ্তানির কাজগুলো সম্পাদনে বিপণন সহায়তা করে। এভাবেই বিপণন দেশের উদ্বৃত্ত পণ্য বিদেশে রপ্তানি করে আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ ঘটায় এবং বৈদেশিক মুদ্রা অর্জনে দেশকে সহায়তা করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"বিপণন আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ ঘটায়"- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর