জনাব রহমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিপণনের কোন বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব রহমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিপণনের ভোক্তামুখী প্রক্রিয়া বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। ভোক্তার রুচি, পছন্দ ও চাহিদা বিবেচনা করে সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন পণ্য প্রদান করাকে ভোক্তামুখী প্রক্রিয়া বলে। বিপণনের যাবতীয় কার্যক্রম ভোক্তাকে কেন্দ্র করেই আবর্তিত হয়। তাই আধুনিক বিপণনকারীরা মনে করে ভোক্তাই রাজা। এ ধারণার ওপর ভিত্তি করেই বিপণনকারীরা ভোক্তাদের প্রয়োজন, অভাব ও চাহিদা শনাক্ত করে তা যথাযথভাবে পূরণের চেষ্টা চালানো হয়।উদ্দীপকে জনাব রহমান 'খামার বাড়ি' নামে একটি রেস্টুরেন্ট ব্যবসায় স্থাপন করেন। প্রতিষ্ঠানটি সরাসরি কৃষকদের নিকট থেকে তাজা শাক-সবজি এবং খামারিদের কাছ থেকে মাছ, মুরগি সংগ্রহ করে মানসম্মত খাদ্য প্রস্তুতপূর্বক অপেক্ষাকৃত কম মূল্যে ক্রেতাদেরকে পরিবেশন করে। ফলে ক্রেতাসন্তুষ্টি অর্জিত হয়। জনাব রহমানের এধরনের কার্যক্রম সম্পূর্ণ ভোক্তাকেন্দ্রিক, যা বিপণনের ভোক্তামুখী প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব রহমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিপণনের ভোক্তামুখী প্রক্রিয়া বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব রহমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিপণনের কোন বৈশিষ্ট্যের প্রতি ইঙ…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর