বিপণনের বৈশিষ্ট্য বিবেচনাপূর্বক 'কনা পরিবহন' এর সফলতার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'কনা পরিবহন' বিপণনের ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বৈশিষ্ট্যটি বিবেচনা করে সফলতা অর্জন করে। বিপণন কার্যক্রমে ব্যবস্থাপকীয় পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন এবং নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যবহৃত হয় বলে বিপণনকে ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বলে। অর্থাৎ বিপণনের প্রতিটি স্তরেই পরিকল্পনা গ্রহণ, সংগঠিতকরণ, কর্মী নিয়োগ, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন এবং নিয়ন্ত্রণসংক্রান্ত কার্যক্রম সম্পাদন করতে হয়। এসমস্ত কার্যক্রমগুলো ব্যবস্থাপকীয় কার্যক্রমের অন্তর্ভুক্ত।উদ্দীপকে 'কন্য পরিবহন' উত্তরবঙ্গ হতে ঢাকায় বাস সার্ভিস পরিচালনা করে। তারা তাদের প্রাতিষ্ঠানিক কার্য পরিচালনার ক্ষেত্রে পরিকল্পনা প্রণয়ন, প্রেষণা এবং নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেয়। এতে 'কনা পরিবহন' ব্যাপক সফলতা লাভ করে।উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের কার্য পরিচালনার ক্ষেত্রে ব্যবস্থাপনার পরিকল্পনা প্রণয়ন, প্রেষণা এবং নিয়ন্ত্রণ কাজের ওপর গুরুত্ব দেয়। প্রতিটি প্রতিষ্ঠানকেই তাদের বিপণনকার্য সঠিকভাবে সম্পন্ন করার জন্য ব্যবস্থাপনার এই কাজগুলোর প্রতি গুরুত্ব দিতে হয়। কারণ ব্যবস্থাপনার এই কাজগুলো ব্যতীত' বিপণন কাজ সম্পন্ন করা সম্ভব নয়। এর ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানকে সঠিকভাবে পরিচালনা করা যায়। ফলে প্রতিষ্ঠান সহজেই সফলতা অর্জন করতে পারে। তাই আমি মনে করি, উদ্দীপকের 'কনা পরিবহন' বিপণনের ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বৈশিষ্ট্যটি বিবেচনা করে সফলতা অর্জন করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বিপণনের বৈশিষ্ট্য বিবেচনাপূর্বক 'কনা পরিবহন' এর সফলতার কারণ বিশ্লেষ…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর