ভোক্তাবাজার বিভক্তিকরণের মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ চলকটি ব্যবহার করে জনাব হালিম তার ব্যবসায়ের সমস্যা সমাধান করতে পারে।
কোনো একটি জনগোষ্ঠীর বিভিন্ন ব্যক্তির মনস্তাত্ত্বিক পার্থক্যের ভিত্তিতে বাজারকে ভাগ করা হলে তাকে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ বলে। যেমন: সামাজিক শ্রেণি, জীবনধারণ পদ্ধতি, ব্যক্তিত্ব, মূল্যবোধ ইত্যাদির ভিত্তিতে ভাগ করা। এক্ষেত্রে সমাজের উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ইত্যাদি শ্রেণিতে বিভক্ত করা সামাজিক শ্রেণির অন্তর্ভুক্ত।উদ্দীপকে জনাব হালিম বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী উৎপাদন করে দেশের বিভিন্ন বাজারে বিক্রয় করে। তিনি পণ্যসামগ্রী উৎপাদন ও বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের বয়স, ধর্ম ও আয় বিবেচনা করে বাজারকে ভাগ করেন। দীর্ঘদিন ধরে ব্যবসায় পরিচালনা করে আসলেও বর্তমানে সমাজের মানুষের শ্রেণিভেদ, জীবন-ধাঁচ ও ব্যক্তিত্বের পার্থক্য বেড়ে যাওয়ায় তার প্রতিষ্ঠানের পণ্য বহুল পরিমাণে অবিক্রীত থেকে যায়। ফলে তিনি চলতি বছর ব্যাপক লোকসানের সম্মুখীন হন। বিষয়টি নিয়ে তিনি বেশ চিন্তিত।
একটি সমাজে বিভিন্ন শ্রেণির মানুষ বসবাস করে। তাদের আয়, ব্যয় করার মানসিকতা, জীবনধারণ পদ্ধতি, ব্যক্তিত্ব' এক রকম নয়। তাই একজন ব্যবসায়ীকে পণ্য বিপণনের পূর্বে ভোক্তাদের এসব বিষয়গুলো বিবেচনায় নিয়ে পণ্য বিপণন করতে হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি সমাজের মানুষের শ্রেণিভেদ, জীবন-ধাঁচ ও ব্যক্তিত্বের কথা চিন্তা না করে তাদের বিপণন কার্যক্রম পরিচালনা করেছে। এতে তারা বেশ লোকসানের সম্মুখীন হয়। তাই আমি মনে করি, ভোক্তাবাজার বিভক্তিকরণের মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ চলকটি ব্যবহার করে জনাব হালিম তার ব্যবসায়ের এই সমস্যাগুলোর সমাধান করতে পারে।