জনাব হালিম প্রাথমিক পর্যায়ে ভোক্তাবাজার বিভক্তিকরণের কোন চলক ব্যবহার করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব হালিম প্রাথমিক পর্যায়ে ভোক্তাবাজার বিভক্তিকরণের জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণ চলক ব্যবহার করেছেন।যে বাজার চূড়ান্ত ভোক্তাদের নিয়ে গঠিত হয় তাকে ভোক্তাবাজার বলে। এই বাজার বিভক্তিকরণের অন্যতম একটি ভিত্তি হচ্ছে জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণ। জনসংখ্যার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন চলকের (যেমন: বয়স, আয়, লিঙ্গ, পারিবারিক জীবনচক্র) ওপর ভিত্তি করে জনসংখ্যা বিষয়ক বাজার বিভক্তিকরণ করা হয়।উদ্দীপকে জনাব হালিম বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী উৎপাদন করে দেশের বিভিন্ন বাজারে বিক্রয় করেন। তিনি পণ্যসামগ্রী উৎপাদন ও বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের বয়স, ধর্ম ও আয় বিবেচনা করে বাজারকে ভাগ করেন। উক্ত বিভক্তিকরণটি জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব হালিম প্রাথমিক পর্যায়ে ভোক্তা বাজার বিভক্তিকরণের জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণ চলক ব্যবহার করেছেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব হালিম প্রাথমিক পর্যায়ে ভোক্তাবাজার বিভক্তিকরণের কোন চলক ব্যবহা…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর