বিজ্ঞাপনের মাধ্যম উল্লেখপূর্বক জনাব হানিফ কর্তৃক গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: জনাব হানিফ কর্তৃক টেলিভিশন বিজ্ঞাপন মাধ্যমটি ব্যবহারের সিদ্ধান্তের যৌক্তিকতা রয়েছে। বিজ্ঞাপন হলো এমন একটি নৈর্ব্যক্তিক উপায় যা পণ্য ও সেবা সম্পর্কে ক্রেতা বা ভোক্তাকে অবহিত করে, আকৃষ্ট করে, প্রতিষ্ঠান এবং পণ্য ও সেবাসামগ্রীর ভাবমূর্তি তুলে ধরে এবং ক্রয়ে উদ্বুদ্ধ করে। বিজ্ঞাপনের একটি শক্তিশালী মাধ্যম হলো টেলিভিশন। তবে টেলিভিশনে বিজ্ঞাপন প্রদান একটি ব্যয়বহুল মাধ্যম। টেলিভিশন বিজ্ঞাপনে চলমান চিত্র এবং কথা একই সঙ্গে দর্শকদের সম্মুখে উপস্থাপন করা যায়।উদ্দীপকে জনাব হানিফ সিলেটে একটি চা উৎপাদন ও প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করেন। বিক্রয় বৃদ্ধির জন্য তিনি ভোক্তামুখী বিক্রয় প্রসারের মূল্য হ্রাস কুপন কৌশল ব্যবহার করেন। কিন্তু এতে কাঙ্ক্ষিত পরিমাণ বিক্রয় বৃদ্ধি পায়নি। এমতাবস্থায় তিনি বিজ্ঞাপনের মাধ্যম পরিবর্তন করে এমন একটি মাধ্যম নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন যেন পণ্যের নাম, গুণাগুণ এবং ব্যবহারবিধি শোনার পাশাপাশি দেখতেও পারে। এক্ষেত্রে ব্যয় বেশি হলেও তিনি প্রচুর মুনাফা অর্জনে সক্ষম হবেন বলে মনে করছেন। উদ্দীপকে জনাব হানিফ পরবর্তীতে টেলিভিশনের মাধ্যমে বিজ্ঞাপন প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। সমগ্র বিশ্বজুড়ে দ্রুত পণ্য ও সেবা প্রচারে টেলিভিশন বর্তমানকালে একটি অত্যন্ত সুপরিচিত ও কার্যকরী মাধ্যম। এর মাধ্যমে ব্যাপক জনগোষ্ঠীর সামনে পণ্য বা সেবার আবেদন সহজে ও চমৎকারভাবে তুলে ধরা যায়। এতে বিজ্ঞাপন প্রদানের সাথে জড়িত প্রতিটি প্রতিষ্ঠানেরই বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়। তাই আমি মনে করি, জনাব হানিফ কর্তৃক টেলিভিশন বিজ্ঞাপন মাধ্যমটি ব্যবহারের সিদ্ধান্তের যৌক্তিকতা রয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বিজ্ঞাপনের মাধ্যম উল্লেখপূর্বক জনাব হানিফ কর্তৃক গৃহীত সিদ্ধান্তের …
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর