যখন বাজারে পণ্যের পরিচিতি ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং অনেকেই পণ্য ক্রয় করা শুরু করে সে সময়কালকে প্রবৃদ্ধি স্তর বলে।
ব্যাপক পরিচিতি এবং সুনামের কারণে প্রবৃদ্ধি স্তরে পণ্যের পরিচিতি যেমন দ্রুত বৃদ্ধি পায়, তেমনি পণ্যের বিক্রয়ও দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে। এর ফলে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায়, সাথে সাথে মুনাফাও বাড়ে। এমতাবস্থায় বাজারে নতুন নতুন প্রতিযোগীর আগমন ঘটে। তারাও পুরাতন প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রতিযোগী ভাবে। যে কারণে নতুন প্রতিষ্ঠানগুলোও উচ্চ মুনাফা আশা করে। এসব কারণেই প্রবৃদ্ধি স্তরে পণ্যের উচ্চ মুনাফা প্রতিযোগীদের দৃষ্টি আকর্ষণ করে।