জনাব হানিফ কোন ধরনের ভোক্তামুখী বিক্রয় প্রসার কৌশল অনুসরণ করেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব হানিফ ভোক্তামুখী বিক্রয় প্রসারের মূল্য হ্রাস কুপন কৌশলটি অনুসরণ করেন।প্রতিষ্ঠান কর্তৃক প্রচলিত মূল্য অপেক্ষা কিছুটা মূল্যছাড় দিয়ে নির্দিষ্ট মেয়াদের জন্য কুপন প্রদান করাকে মূল্য হ্রাস কুপন বলে। এমন কুপন পদ্ধতির মাধ্যমে প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পায়। এক্ষেত্রে পণ্যের। উৎপাদক সংবাদপত্র বা ম্যাগাজিনে বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে কুপন প্রদান করে। অতঃপর ক্রেতারা কুপন জমা দিয়ে কুপনে উল্লিখিত কম মূল্যে পণ্য সংগ্রহ করে।উদ্দীপকে জনাব হানিফ সিলেটে একটি চা উৎপাদন ও প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করেন। প্রতিষ্ঠানটির উৎপাদিত চা এর মান যথেষ্ট ভালো। দেশের বিভিন্ন অঞ্চলে চা এর বিক্রয় বৃদ্ধির জন্য পত্রিকায় কুপন ছাপিয়ে দেয় যা কেটে দোকানে নিয়ে গেলে পণ্যের ওপর ১০% মূল্যছাড় পাওয়া যায়। বিক্রয় বৃদ্ধির জন্য জনাব হানিফের এমন পদ্ধতিটি ভোক্তামুখী বিক্রয় প্রসারের মূল্য হ্রাস কুপন কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ। জনাব হানিফ ভোক্তামুখী বিক্রয় প্রসারের মূল্য হ্রাস কুপন কৌশলটি অনুসরণ করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব হানিফ কোন ধরনের ভোক্তামুখী বিক্রয় প্রসার কৌশল অনুসরণ করেন? ব্য…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর