"চার্জার ফ্যানের চাহিদা বৃদ্ধির মূল কারণ সঠিক মূল্য নির্ধারণ পদ্ধতি”- মূল্য নির্ধারণ পদ্ধতির নাম উল্লেখপূর্বক তোমার মতামত দাও।
উত্তর: প্রতিযোগিতাভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতির অনুসরণই চার্জার ফ্যানের চাহিদা বৃদ্ধির মূল কারণ। প্রতিযোগীদের মূল্যের সাথে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ করাকে প্রতিযোগিতাভিত্তিক মূল্য নির্ধারণ বলে। এক্ষেত্রে মূল্যকে গ্রহণযোগ্য, আকর্ষণীয় ও কার্যকর করার চেষ্টা করা হয়। সাধারণত বাজারে টিকে থাকা কিংবা অধিক বিক্রি করে অধিক পরিমাণে মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠান প্রতিযোগীদের সাথে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ করে থাকে। উদ্দীপকে 'রূপক' একটি চার্জার ফ্যান উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বাজারের অন্যান্য প্রতিযোগী কোম্পানির মূল্যের সাথে সঙ্গতি রেখে মূল্য নির্ধারণ করে। এতে চার্জার ফ্যানের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পায়। উক্ত প্রতিষ্ঠানের এমন মূল্য নির্ধারণ পদ্ধতিটি হচ্ছে প্রতিযোগিতাভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি। প্রতিযোগিতাভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি সাধারণত বাজারে টিকে থাকা বা অধিক বিক্রয় করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিযোগীদের সাথে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের খরচ বা চাহিদা বিবেচনা না করে প্রতিযোগীর মূল্যকে ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়। ফলে প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পায় এবং প্রতিযোগীর সাথে তাল মিলিয়ে বাজারে টিকে থাকতে পারে। তাই আমি মনে করি, প্রতিযোগিতাভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতির অনুসরণই চার্জার ফ্যানের চাহিদা বৃদ্ধির মূল কারণ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"চার্জার ফ্যানের চাহিদা বৃদ্ধির মূল কারণ সঠিক মূল্য নির্ধারণ পদ্ধতি…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর