উদ্দীপকে 'ঝিলিক' প্রতিষ্ঠানটি কোন ধরনের মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ঝিলিক' প্রতিষ্ঠানটি ব্যয়-যোগ মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করে। উৎপাদন ব্যয়ের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করাকে ব্যয়-যোগ মূল্য নির্ধারণ পদ্ধতি বলে। মূল্য নির্ধারণের এটি অধিক প্রচলিত ও সহজতম পদ্ধতি। যেমন: একটি কোম্পানির উৎপাদিত পণ্যের মূল্য এককপ্রতি ব্যয় ২২ টাকা। কোম্পানি এককপ্রতি ৩ টাকা মুনাফা অর্জন করতে চাইলে নির্ধারিত মূল্য দাঁড়ায় (২২+৩) = ২৫ টাকা।উদ্দীপকে 'ঝিলিক' একটি মোবাইল উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি উৎপাদন ও ব্যয়ের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা ধরে বিক্রয়মূল্য নির্ধারণ করে। উক্ত মূল্য নির্ধারণ পদ্ধতিটি ব্যয়-যোগ মূল্য নির্ধারণের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে 'ঝিলিক' - প্রতিষ্ঠানটি ব্যয়-যোগ মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'ঝিলিক' প্রতিষ্ঠানটি কোন ধরনের মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসর…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর