জনাব হারুন বিভিন্ন কৌটায় মশলা বিক্রয়ের ফলে বিপণনের কোন ধরনের কাজ সম্পন্ন হয়? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব হারুন বিভিন্ন কৌটায় মশলা বিক্রয়ের ফলে বিপণনের পর্যায়িতকরণ কাজ সম্পন্ন হয়।পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। এটি বিপণনের একটি গুরুত্বপূর্ণ কাজ। কেননা পর্যায়িতকরণের মাধ্যমেই মান নির্ধারণের প্রক্রিয়া বাস্তবে রূপ লাভকরে। প্রমিতকরণ ছাড়া পর্যায়িতকরণ সম্ভব নয়। এটি একধরনের শারীরিক কাজ।উদ্দীপকে জনাব হারুন একজন মশলাসামগ্রী বিক্রেতা। তিনি বড়, মাঝারি ও ছোট এই তিন ধরনের কোটায় ভরে বিভিন্ন ধরনের মশলা বিক্রয় করেন। মশলাকে বিভিন্ন সাইজের কৌটায় ভাগ করা বিপণনের।। পর্যায়িতকরণ কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব হারুন বিভিন্ন কৌটায় মশলা বিক্রয়ের ফলে বিপণনের পর্যায়িতকরণ কাজ সম্পন্ন হয়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব হারুন বিভিন্ন কৌটায় মশলা বিক্রয়ের ফলে বিপণনের কোন ধরনের কাজ সম…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর