জনাব হারুনের সিদ্ধান্তের যৌক্তিকতা বিপণন কাজের ধরন উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: জনাব হারুন কর্তৃক বিপণনের বিজ্ঞাপন প্রদান সিদ্ধান্তের যৌক্তিকতা রয়েছে।পণ্য বা সেবা বিক্রয়ের জন্য বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের উদ্দেশ্যে প্রচারিত শব্দমালা বা প্রতীককেই বিজ্ঞাপন বলে। বিজ্ঞাপন একটি একমুখী যোগাযোগ ব্যবস্থা এবং একধরনের নৈর্ব্যক্তিক (ব্যক্তি বা উৎপাদনকারী নিজে উপস্থিত না থাকা) উপস্থাপনা। এটি একটি অর্থপ্রদত্ত কার্যক্রম যা সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হয়। এর মাধ্যমে ক্রেতাদের মাঝে পণ্যের চাহিদা সৃষ্টি হয়।উদ্দীপকে জনাব হারুন একজন মশলাসামগ্রী বিক্রেতা। তিনি বড়, মাঝারি ও ছোট এই তিন ধরনের কৌটায় ভরে বিভিন্ন ধরনের মশলা বিক্রয় করেন। কিন্তু এরপরও আশানুরূপ বিক্রয় হয় না। এমতাবস্থায় তিনি বেশি বিক্রয়ের জন্য স্থানীয় পত্রিকায় মশলা সামগ্রীর বিভিন্ন তথ্য প্রচারের সিদ্ধান্ত নিয়েছেন।বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করা। এর মাধ্যমে জনগণ পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারে এবং তাদের মধ্যে পণ্য বা সেবা গ্রহণে আগ্রহ সৃষ্টি হয়। উদ্দীপকের জনাব হারুনও তাই এই পদ্ধতির মাধ্যমে মশলার বিক্রয় বৃদ্ধি করতে চাচ্ছেন। এতে আশা করা যায় তার বিক্রয় আশানুরূপ বৃদ্ধি পাবে। তাই আমি মনে করি, জনাব হারুন কর্তৃক বিপণনের বিজ্ঞাপন প্রদান সিদ্ধান্তের যৌক্তিকতা রয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব হারুনের সিদ্ধান্তের যৌক্তিকতা বিপণন কাজের ধরন উল্লেখপূর্বক বিশ…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর