শ্রাবণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে কোন ধরনের বিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করেন? ব্যাখ্যা কর।
উত্তর: শ্রাবণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে বহিঃবিজ্ঞাপন মাধ্যমটি ব্যবহার করেন।দেশের প্রধান প্রধান সড়কের পার্শ্বে, ব্যস্ত নৌ-পথের আশেপাশের দৃশ্যমান স্থানে, বাণিজ্যিক এলাকায় অথবা শহরের ব্যস্ততম ও জনবহুল এলাকার বড় বড় অট্টালিকার ছাদে কিংবা দেয়ালে বিরাট আকৃতির সাইনবোর্ড বা প্রচারপত্রের মাধ্যমে যে বিজ্ঞাপন প্রচারিত হয় তাকে বহিঃবিজ্ঞাপন বলে। শহরায়ন প্রক্রিয়া বৃদ্ধির সাথে সাথে বহিঃবিজ্ঞাপনের গুরুত্ব ও ব্যবহার বেড়ে চলেছে।উদ্দীপকের শ্রাবণ রাজশাহীতে একটি উৎপাদন প্রতিষ্ঠান স্থাপন করেন। প্রতিষ্ঠানটিতে কলম, চাবির রিং, পেপার ওয়েট, শপিং ব্যাগ ও ফুলদানি প্রস্তুত করা হয়। অতঃপর সেগুলো নিজস্ব দোকানের মাধ্যমে বিক্রয় করা হয়। এসব পণ্যের ব্যাপক পরিচিতির জন্য তিনি। শহরের প্রধান প্রধান সড়কের পাশে সাইনবোর্ড স্থাপন করেন। ফলে ক্রেতারা বিজ্ঞাপিত পণ্য সম্পর্কে জানতে পারে এবং ক্রয়ে আগ্রহী হয়। বিজ্ঞাপনের উক্ত বৈশিষ্ট্যটি বহিঃবিজ্ঞাপনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, শ্রাবণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে বহিঃবিজ্ঞাপন মাধ্যমটি ব্যবহার করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
শ্রাবণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে কোন ধরনের বিজ্ঞাপন মাধ্যম ব্যবহার কর…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর