নিশি কর্তৃক বিজ্ঞাপন মাধ্যম নির্বাচনসংক্রান্ত সিদ্ধান্তের সঠিকতা যাচাই কর।
উত্তর: নিশি কর্তৃক নির্বাচিত সাময়িকী বিজ্ঞাপন মাধ্যমটি ব্যবহারের যৌক্তিকতা রয়েছে।সাম্প্রতিক বিষয়াবলি বা সাহিত্য বা অন্যকোনো বিষয় নিয়ে নিয়মিতভাবে প্রতি সপ্তাহে বা পনেরো দিন পর পর বা প্রতি মাসে বা প্রতিবছরে বই আকারে যা প্রকাশ করা হয় তাকে সাময়িকী বলে। বিজ্ঞাপনের জন্য সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, বাৎসরিক সাময়িকী অত্যন্ত ভালো মাধ্যম। উন্নতমানের কাগজে মুদ্রণ ও রংবেরঙের চিত্রের মাধ্যমে এক্ষেত্রে বিজ্ঞাপনকে আকর্ষণীয় করে তোলা যায়। এর স্থায়িত্ব সংবাদপত্র অপেক্ষা বেশি।উদ্দীপকে নিশি রূপচর্চা বিষয়ক বিভিন্ন সামগ্রী বিক্রয় করেন। তিনি শহরের মহিলাদেরকে টার্গেট কাস্টমার নির্ধারণ করে স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে সফল হতে পারেননি। তাই তিনি এসব সামগ্রী সম্পর্কে অভীষ্ট ক্রেতাদের নিকট বার্তা পৌঁছানোর জন্য বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে 'রান্না ও রূপচর্চা বিষয়ক ম্যাগাজিন' ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করেন।বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করা। এর মাধ্যমে জনগণ পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারে এবং তাদের মধ্যে পণ্য বা সেবা গ্রহণে আগ্রহ সৃষ্টি হয়। উদ্দীপকের নিশিও তাই অভীষ্ট ক্রেতাদের নিকট বার্তা পৌঁছানোর জন্য বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে 'রান্না ও রূপচর্চা বিষয়ক ম্যাগাজিন' অর্থাৎ সাময়িকী ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এতে তার বিক্রয় বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
নিশি কর্তৃক বিজ্ঞাপন মাধ্যম নির্বাচনসংক্রান্ত সিদ্ধান্তের সঠিকতা যা…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর