'মুন' প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা পণ্যের উপযুক্ততা, মান, মূল্য, পূর্বপরিকল্পনা ইত্যাদি বিবেচনা করে- ভোগ্যপণ্যের ধরন উল্লেখপূর্বক তোমার মতামত বিশ্লেষণ কর। 8 শিখনফল
উত্তর: 'মুন' প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত শিল্পপণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা পণ্যের উপযুক্ততা, মান, মূল্য, পূর্বপরিকল্পনা ইত্যাদি বিবেচনা করে বলে আমি মনে করি। এক্ষেত্রে ভোগ্যপণ্যটি হলো শপিংপণ্য। যেসব পণ্য ক্রেতারা সচরাচর ক্রয় করে না তবে ক্রয়ের ক্ষেত্রে পণ্যের মূল্য, গুণাগুণ, সাইজ, ডিজাইন, মডেল ইত্যাদি বিবেচনা করে তাকে শপিং পণ্য বলে। এ ধরনের পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতা বা ভোক্তারা পূর্বপরিকল্পনা গ্রহণ করে এবং এজন্য তারা সময় ও শক্তি ব্যয় করে। যেমন: টিভি, দামি শাড়ি, গহনা, আসবাবপত্র, ফ্রিজ ইত্যাদি। উদ্দীপকে 'মুন' একটি টেলিভিশন উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি টেলিভিশনের বাহ্যিক সৌন্দর্য ও গুণগতমান বৃদ্ধি করে বিভিন্ন আকারের টেলিভিশন বাজারে ছেড়েছে। এতে প্রতিষ্ঠানটির বিক্রয় আশানুরূপ বৃদ্ধি পেয়েছে। টেলিভিশন ভোগ্য পণ্যের অন্তর্গত শপিং পণ্য। উদ্দীপকের মুন কোম্পানিটি শপিং পণ্যের ব্যবসায় করে। এমন পণ্য ক্রেতারা হঠাৎ করেই ক্রয় করে না। দীর্ঘদিনের চিন্তা-ভাবনা, পূর্বপরিকল্পনা, পণ্যের মান, মূল্য, মডেল ইত্যাদি যাচাই-বাছাই করে ক্রয় করে। এ ধরনের পণ্য ক্রয়ের জন্য ক্রেতারা সময় ও শক্তি ব্যয় করতেও কুণ্ঠাবোধ করে না। প্রয়োজনে দূরে গিয়ে বা দূরের কোনো মার্কেট থেকে তা ক্রয় করে। টিভি, দামি শাড়ি, গহনা, আসবাবপত্র, ফ্রিজ, দামি শাড়ি ইত্যাদি এধরনের পণ্য হিসেবে গণ্য।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'মুন' প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা পণ্যে…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর