উদ্দীপকের প্রতিষ্ঠানটি ২০২৪ সালে পণ্যের জীবনচক্রের পতন স্তরে অবস্থান করছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য দুর্বল পণ্যগুলো চিহ্নিত করে তার সমাধান খুঁজে বের করা উচিত।
বাজারে পণ্যের বিক্রয় যখন ক্রমাগতভাবে কমতে থাকে এবং মুনাফা শূন্যের দিকে ধাবিত হয় তখন তাকে পতন স্তর বলে। পণ্যের জীবনচক্রের পাঁচটি স্তরের মধ্যে সর্বশেষ স্তর হচ্ছে পতন স্তর। এ স্তরে পণ্যের বিক্রয় এবং মুনাফার পরিমাণ দ্রুতগতিতে কমতে থাকে। এছাড়াও নতুন নতুন পণ্যের আগমনের ফলে বিদ্যমান পণ্যের চাহিদাও কমে যায়।
উদ্দীপকের চিত্রে শোভন স্টোরের ২০১৪-২০২৪ সালের বিক্রয় ও মুনাফার পরিমাণ দেখানো হয়েছে। উক্ত কোম্পানির বিক্রয় ও মুনাফার পরিমাণ দেখানোর জন্য পণ্যের জীবনচক্র ব্যবহার করা হয়েছে। পণ্যের জীবনচক্রের ধারাবাহিকতা হচ্ছে: পণ্য উন্নয়ন স্তর, সূচনা স্তর, প্রবৃদ্ধি স্তর, পূর্ণতা স্তর এবং পতন স্তর। এ স্তরগুলোর মধ্যে পূর্ণতা স্তর প্রতিষ্ঠানের জন্য কল্যাণকর। কারণ এ স্তরে বিক্রয় ও মুনাফার পরিমাণ সবচেয়ে বেশি হয়।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি ২০২৪ সালে পণ্যের জীবনচক্রের পতন স্তরে রয়েছে। এ স্তরে পণ্যের বিক্রয় ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে এবং মুনাফার পরিমাণ শূন্যের কোটায় ধাবিত হয়। এমতাবস্থায় প্রতিষ্ঠানটির উচিত বাজার ধরে রাখার জন্য বিভিন্ন কৌশল গ্রহণ করা। যেমন: দুর্বল পণ্যগুলো চিহ্নিত করে এর মান উন্নয়ন করা. পণ্যের বৈচিত্র্যতা বৃদ্ধি করা, বিনিয়োগ অন্যত্র সরিয়ে ফেলা, প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করা ইত্যাদি।