চিত্রের ২০২১-২০২৩ সালে প্রতিষ্ঠানটি পণ্যের জীবনচক্রের কোন ধাপে অবস্থান করছে? ব্যাখ্যা কর।
উত্তর: চিত্রে ২০২১-২০২৩ সালে প্রতিষ্ঠানটি পণ্যের জীবনচক্রের পূর্ণতা স্তরে অবস্থান করছে।যে স্তরে পণ্যের বিক্রয় সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয় এবং এক পর্যায়ে মুনাফা কমতে থাকে তাকে পূর্ণতা স্তর বলে। এ স্তরে প্রতিযোগীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে প্রতিষ্ঠানকে ব্যাপক প্রতিযোগিতা মোকাবিলা করতে হয়। ফলে বাজারে পণ্যের অবস্থান ধরে রাখতে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এক্ষেত্রে পণ্যের মূল্য ও মুনাফা কমতে থাকে এবং বিক্রয়ও ধীরে ধীরে হ্রাস পায়।উদ্দীপকের চিত্রে শোভন স্টোরের ২০১৪-২০২৪ সালের বিক্রয় ও মুনাফার পরিমাণ দেখানো হয়েছে। উক্ত কোম্পানির বিক্রয় ও মুনাফার পরিমাণ দেখানোর জন্য পণ্যের জীবনচক্র ব্যবহার করা হয়েছে। পণ্যের জীবনচক্রের ধারাবাহিকতা হচ্ছে: পণ্য উন্নয়ন স্তর, সূচনা স্তর, প্রবৃদ্ধি স্তর, পূর্ণতা স্তর এবং পতন স্তর। উক্ত ধারাবাহিকতা অনুযায়ী ২০২১-২০২৩ সালে পণ্যের জীবনচক্রের চতুর্থ অর্থাৎ পূর্ণতা স্তর রয়েছে। তাই বলা যায়, চিত্রে ২০২১-২০২৩ সালে প্রতিষ্ঠানটি পণ্যের জীবনচক্রের পূর্ণতা স্তরে অবস্থান করছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
চিত্রের ২০২১-২০২৩ সালে প্রতিষ্ঠানটি পণ্যের জীবনচক্রের কোন ধাপে অবস্…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর