উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে বিপণনের কোন মৌলিক ধারণার কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে বিপণনের অভাব মৌলিক ধারণার কথা বলা হয়েছে।প্রয়োজন যখন মানুষের ব্যক্তিত্ব ও সংস্কৃতিকে প্রভাবিত করে বাস্তবে রূপ নেয় তখন তাকে অভাব বলে। অভাব হলো প্রয়োজনের বাস্তব রূপ। তবে সংস্কৃতির ভিত্তিতে অভাবে ভিন্নতা প্রকাশ পায়। যেমন : ক্ষুধা লাগলে একজন বাঙালি ভাতৃ খেতে পছন্দ করলেও একজন আমেরিকান বার্গার খেতে পছন্দ করে।উদ্দীপকে জনাব হাসান পুরান ঢাকার একটি হোটেলের মালিক। উক্ত হোটেলে দেশীয় খাবারের পাশাপাশি চাইনিজ ও থাই খাবারের ব্যবস্থা রয়েছে। খাবারের মান ভালো ও স্বাস্থ্যসম্মত হওয়ায় উক্ত হোটেলের বেশ সুনাম রয়েছে। এখানে দেখা যাচ্ছে, হোটেলটি দেশীয় খাবারের পাশাপাশি চাইনিজ ও থাই খাবার অর্পণ করে। উক্ত ব্যবস্থাটি মানুষের সংস্কৃতিকে প্রভাবিত করে বাস্তবে রূপ নেয়। তাই বলা যায়, এখানে প্রাথমিক পর্যায়ে বিপণনের অভাব মৌলিক ধারণার কথা বলা হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে বিপণনের কোন মৌলিক ধারণার কথা বলা হয়েছে? ব…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর