জনাব হাসানের সফলতার কারণ বিপণনের ক্রমবিকাশের যুগ উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: জনাব হাসানের সফলতার কারণ হলো বিপণন ক্রমবিকাশের মোবাইল মার্কেটিং যুগ অনুসরণ।বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে পণ্যের প্রসারমূলক কার্যক্রমে ব্যবহার করে বিপণন কর্মকাণ্ড সম্পাদন করার যুগকে মোবাইল মার্কেটিং যুগ বলে। বর্তমানে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পণ্য ও সেবার প্রসারমূলক কার্যক্রম পরিচালনা করছে। যেমন- Google, Facebook, Youtube ইত্যাদি।উদ্দীপকে জনাব হাসান পুরান ঢাকার একটি হোটেলের মালিক। খাবারের মান ভালো ও স্বাস্থ্যসম্মত হওয়ায় উক্ত হোটেলের বেশ সুনাম রয়েছে। জনাব হাসান তার হোটেলের গ্রাহকসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে অনলাইনে একটি পেইজ খোলেন যার মাধ্যমে হোম ডেলিভারিও দিয়ে থাকেন। ফলে হোটেলটির বিক্রয় ও মুনাফা দুটোই বৃদ্ধি পায়। এখানে জনাব হাসানের অনলাইন পেজ খুলেন; যা বিপণন কার্যক্রম মোবাইল মার্কেটিং যুগকে নির্দেশ করে।বিপণনের বর্তমান সময় কালকেই সামাজিক যোগাযোগ বা মোবাইল মার্কেটিং যুগ হিসেবে চিহ্নিত করা হয়। মূলত ২০১০ সাল থেকে এই যুগের সূচনা হয়। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে পণ্যের প্রসারমূলক কার্যক্রমে ব্যবহার করে, বিপণন সাফল্য অর্জনে প্রচেষ্টার সাম্প্রতিক সময়ে গৃহীত কৌশল প্রয়োগের সময়কালই হচ্ছে মোবাইল মার্কেটিং যুগ। উদ্দীপকেও মোবাইল মার্কেটিং যুগ অনুসরণ করার মাধ্যমে প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব হাসানের সফলতার কারণ বিপণনের ক্রমবিকাশের যুগ উল্লেখপূর্বক বিশ্ল…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর