জনাব নাজমুল প্রাথমিক পর্যায়ে বিপণনের কোন কাজটি সম্পন্ন করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব নাজমুল প্রাথমিক পর্যায়ে বিপণনের পর্যায়িতকরণ কাজটি সম্পন্ন করেছে।নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। পর্যায়িতকরণ বা শ্রেণিবদ্ধকরণ বিপণনের অন্যতম একটি কাজ। পণ্যের বিক্রয় ও মুনাফা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে তা পর্যায়িতকরণ করা হয়। এটি মূলত প্রমিতকরণের বাস্তব রূপ।উদ্দীপকে জনাব নাজমুল রাজশাহীর নওগাঁয় একটি আমের বাগান করেন। তিনি বাগান থেকে আম সংগ্রহ করে পূর্বনির্ধারিত মানের ভিত্তিতে ছোট, বড় ও মাঝারি বিভিন্ন ভাগে ভাগ করে আম বিক্রয় করেন। উক্ত প্রকৃতি ও আকার অনুযায়ী আম বাছাইকরণ বিপণনের পর্যায়িতকরণ কাজকে নির্দেশ করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব নাজমুল প্রাথমিক পর্যায়ে বিপণনের কোন কাজটি সম্পন্ন করেছে? ব্যাখ…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর