উদ্দীপকে গৃহীত বিপণন কার্যাবলির নাম উল্লেখপূর্বক জনাব শ্যামলের ব্যবসায়িক সফলতার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব শ্যামলের ব্যবসায়িক সফলতার কারণ হলো সঠিক মোড়কিকরণ কার্যাবলি সম্পাদন।মোড়ক ডিজাইন, মোড়ক উন্নয়ন ও পণ্যের গায়ে লাগানোকে মোড়কিকরণ বলে। পণ্যকে মোড়কিকরণ করার মাধ্যমে এটি ভোক্তার নজর কাড়ে এবং উন্নত ডিজাইন দেখে পণ্য ক্রয়ে প্ররোচিত হয়। তাছাড়া মোড়কের মধ্যে পণ্য সম্পর্কে বিভিন্ন তথ্য মুদ্রিত থাকায় ক্রেতা সহজে পণ্য সম্পর্কে ধারণা নিতে পারে।উদ্দীপকে জনাব শ্যামল যশোর থেকে উন্নতমানের খেজুরের গুড় সংগ্রহ করে সারাদেশের বিভিন্ন ব্যবসায়ীর নিকট সরবরাহ করেন। গুড়ের মান ঠিক রাখার জন্য তিনি উন্নতমানের প্যাকেট ব্যবহার করেন। প্যাকেটের গায়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্যসংক্রান্ত তথ্য উল্লেখ থাকে। এ কারণে সারাদেশে তার গুড়ের বেশ সুনাম রয়েছে। এখানে উন্নতমানের প্যাকেট ও প্যাকেটের গায়ে বিভিন্ন তথ্য উল্লেখ করা বিপণনের মোড়কিকরণ কাজের অন্তর্ভুক্ত।মোড়কের মূল বৈশিষ্ট্য হচ্ছে ক্রেতা আকর্ষণ। তাছাড়া মোড়কিকরণ পণ্যের নিরাপত্তা বিধান করে এবং পণ্যের মান রক্ষা করে। এছাড়া মোড়কিকরণ পণ্য সম্পর্কিত বিভিন্ন তথ্যও প্রদান করে থাকে। ফলে ক্রেতারা পণ্যের প্রতি আস্থা রাখতে পারে এবং তা ক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি করে। এভাবেই উদ্দীপকের প্রতিষ্ঠানটিও মোড়কিকরণ ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে সারাদেশে সুনাম অর্জন করতে সক্ষম হয়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে গৃহীত বিপণন কার্যাবলির নাম উল্লেখপূর্বক জনাব শ্যামলের ব্যব…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর