'মনিরা ফ্যাশন' হাউজের তুলনায় 'রোকেয়া' ফ্যাশন হাউজের কার্যক্রম উত্তম। 'রোকেয়া' ফ্যাশন হাউজের বিপণন ক্রমবিকাশের যুগের উল্লেখপূর্বক তোমার মতামত দাও।
উত্তর: 'মনিরা ফ্যাশন' হাউজের তুলনায় 'রোকেয়া ফ্যাশন' হাউজের কার্যক্রম উত্তম। উক্তিটির সাথে আমি একমত। রোকেয়া ফ্যাশন হাউজ বিপণন ক্রমবিকাশের সামাজিক বিপণন যুগ অনুসরণ করে।বিপণনের যে যুগে ক্রেতার চাহিদার প্রতি গুরুত্ব দেওয়ার পাশাপাশি পরিবেশ ও সমাজের মানুষের প্রতি গুরুত্ব প্রদান করা হয় তাকে সামাজিক বিপণন যুগ বলে। এ যুগে সমাজের বিভিন্ন দিককে গুরুত্ব দেওয়া হয় এবং বিপণনে এমন কোনো কাজ করা হয় না যা সমাজ বা পরিবেশের ক্ষতি করে।উদ্দীপকে ঢাকার ধানমন্ডিতে 'মনিরা ফ্যাশন' একটি স্বনামধন্য ফ্যাশন হাউজ। ফ্যাশন হাউজটি অধিক বিক্রয়ের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে বিজ্ঞাপন প্রদান করে। অন্যদিকে ধানমন্ডিতে 'রোকেয়া ফ্যাশন' হাউজ নামে আরেকটি ফ্যাশন হাউজও ভোক্তাদের চাহিদা ও পছন্দ অনুসারে বিভিন্ন ধরনের পোশাক বিক্রয় করে। উক্ত ফ্যাশন হাউজটি পণ্য বিক্রয়ের সময় প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে কাপড়ের ব্যাগ ব্যবহার করে থাকে। এখানে দেখা যায়, রোকেয়া ফ্যাশন হাউজ পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার করে তাদের পণ্য বিপণন করে। উক্ত কাজটি বিপণনের সামাজিক বিপণন যুগকে প্রকাশ করে।,সামাজিক বিপণন যুগ এমন একটি যুগ যেখানে পরিবেশ ও সমাজের মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। মূলত ১৯৭০ সালের পর থেকে এ যুগের আবির্ভাব ঘটে। এ যুগের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বিপণনে সমাজের প্রতি গুরুত্ব দেওয়া ও পরিবেশ ক্ষতিকারক কর্মকাণ্ড বর্জন করা। উদ্দীপকেও রোকেয়া ফ্যাশন হাউজ সামাজিক বিপণন যুগ অনুসরণ করে। তবে মনিরা ফ্যাশন হাউজ সমাজ বা পরিবেশের দিকে গুরুত্ব না দিয়ে শুধু বিক্রয়ের দিকে গুরুত্ব দেয়। তাই বলা যায়, 'মনিরা ফ্যাশন' হাউজের তুলনায় 'রোকেয়া ফ্যাশন' হাউজের কার্যক্রম উত্তম।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'মনিরা ফ্যাশন' হাউজের তুলনায় 'রোকেয়া' ফ্যাশন হাউজের কার্যক্রম উত্তম…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর