'রাকিব গ্রুপ' ২০১৩-২০১৭ সাল পর্যন্ত পণ্যের জীবনচক্রের কোন স্তরে অবস্থান করছিল? ব্যাখ্যা কর।
উত্তর: 'রাকিব গ্রুপ' ২০১৩-২০১৭ সাল পর্যন্ত পণ্যের জীবনচক্রের প্রবৃদ্ধি স্তরে অবস্থান করছিল।জীবনচক্রের যে স্তরে পণ্যের বিক্রয় ও মুনাফা দ্রুতগতিতে বৃদ্ধি পায় তাকে পণ্যের প্রবৃদ্ধি স্তর বলে। প্রবৃদ্ধি স্তরে পণ্যের চাহিদা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। বাজারে নতুন প্রতিযোগীর আগমন ঘটে এবং বণ্টন কাজে নতুন নতুন মধ্যস্থ ব্যবসায়ী ব্যবহারের প্রয়োজন হয়।উদ্দীপকে প্রদর্শিত চিত্রে দেখা যাচ্ছে, ২০১৩-২০১৭ সালে তাদের বিক্রয়ের পরিমাণ দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। আবার তাদের মুনাফার পরিমাণও দ্রুততার সাথে বাড়ছে। পণ্যের জীবনচক্রের এ স্তরে পণ্যের পরিচিতি বৃদ্ধি পায় ও ক্রেতারা পণ্যের প্রতি অবগত থাকে বিধায় পণ্যের বিক্রয় ও মুনাফা ঊর্ধ্বমুখী থাকে। এসব বিষয় বিবেচনায় বলা যায়, ২০১৩-২০১৭ সাল পর্যন্ত সময়ে প্রতিষ্ঠানটি পণ্যের জীবনচক্রের প্রবৃদ্ধি স্তরে অবস্থান করছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'রাকিব গ্রুপ' ২০১৩-২০১৭ সাল পর্যন্ত পণ্যের জীবনচক্রের কোন স্তরে অবস…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর