"জনাব রাশেদ মানসম্মত বিস্কুট উৎপাদনে যেসব উপাদান ব্যবহার করেন তা বিক্রয় বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখে।”- পণ্যের ধরন উল্লেখপূর্বক বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: "জনাব রাশেদ মানসম্মত বিস্কুট উৎপাদনে যেসব উপাদান ব্যবহার করেন তা বিক্রয় বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখে।"- উক্তিটি সঠিক ও যথার্থ। তিনি বিস্কুট উৎপাদনে যেসব পণ্য ব্যবহার করেন তা শিল্পপণ্যের অন্তর্গত।যেসব পণ্য উৎপাদন বা পুনঃপ্রক্রিয়ার উদ্দেশ্যে ক্রয় করা হয় তাকে শিল্পপণ্য বলে। শিল্পপণ্য ভোগের উদ্দেশ্যে ক্রয় করা হয় না, বরং তা উৎপাদন বা পুনঃপ্রক্রিয়ার উদ্দেশ্যে ক্রয় করা হয়।উদ্দীপকে জনাব রাশেদ একই শহরে একটি বিস্কুট কারখানা স্থাপন করেন। উক্ত কারখানায় উন্নতমানের ময়দা, চিনি, ডিম ইত্যাদি ব্যবহার করে মানসম্মত বিস্কুট উৎপাদন করা হয়। ফলে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়। উল্লিখিত উপকরণগুলো বিস্কুট উৎপাদনের জন্য কাঁচামাল বা আধা প্রস্তুত পণ্য হিসেবে ব্যবহৃত হয়। জনাব রাশেদ এসব পণ্য ক্রয় করে তা থেকে পুনরায় নতুন পণ্য উৎপাদন করেন। তাই বলা যায়, তিনি শিল্পপণ্য ক্রয় করেন। উক্ত পণ্যগুলো উন্নতমানের হওয়ায় তার বিক্রয়ের পরিমাণ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।ব্যবহারের উদ্দেশ্যের ভিত্তিতে পণ্যকে ভোগ্য ও শিল্পপণ্যে বিভক্ত করা হয়। ভোগ্যপণ্য ক্রেতারা ভোগের উদ্দেশ্যে ক্রয় করলেও শিল্পপণ্য ক্রয়ের উদ্দেশ্য হচ্ছে প্রক্রিয়াজাত করা। তাই যত উত্তম শিল্পপণ্য ক্রয় করা যাবে পণ্যের উৎপাদন তত উন্নত হবে। উদ্দীপকের জনাব রাশেদও শিল্পপণ্যের ক্রেতা। তিনি পণ্য ক্রয়ের ক্ষেত্রে সর্বদা এর মানের দিকে খেয়াল রাখেন। ফলে উন্নতমানের উপকরণ দিয়ে মানসম্মত বিস্কুট উৎপাদন সম্ভব হয়। পাশাপাশি তার বিক্রয়ও বৃদ্ধি পায়। তাই বলা যায়, জনাব রাশেদ মানসম্মত বিস্কুট উৎপাদনে যেসব উপাদান ব্যবহার করেন তা বিক্রয় বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"জনাব রাশেদ মানসম্মত বিস্কুট উৎপাদনে যেসব উপাদান ব্যবহার করেন তা বি…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর