উদ্দীপকে 'বিউটি কসমেটিকস' কোন ব্যবসায় বাজারের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'বিউটি কসমেটিকস' পুনঃবিক্রেতা বাজারের অন্তর্ভুক্ত।যেসব ক্রেতা পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ও সেবাসামগ্রী ক্রয় করে তাদের সমন্বয়ে গঠিত বাজারকে পুনঃবিক্রেতা বাজার বলে। এ বাজারের সদস্যরা কখনোই চূড়ান্ত ভোগের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রয় করে না; বরং পুনরায় বিক্রয়ের জন্য পণ্য ক্রয় করে।উদ্দীপকে 'বিউটি কসমেটিকস' বিশ্বের বিভিন্ন দেশের উন্নত মানের ব্র্যান্ডের কসমেটিকস আমদানি করে থাকে। পরবর্তীতে দেশের বিভিন্ন শোরুমে বিক্রয় করে থাকে। এখানে দেখা যাচ্ছে, বিউটি কসমেটিকস ভোগের উদ্দেশ্যে নয়; বরং বিক্রয়ের জন্য পণ্য ক্রয় করে থাকে। তারা একপক্ষ থেকে পণ্য আমদানি তথা ক্রয় করে তা অন্য পক্ষের নিকট বিক্রয় করে। তাই বলা যায়, বিউটি কসমেটিকস পুনঃবিক্রেতা বাজারের সদস্য।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'বিউটি কসমেটিকস' কোন ব্যবসায় বাজারের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর