উদ্দীপকে প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে প্রমোশনের যে হাতিয়ারটি ব্যবহার করেছে তার যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে প্রমোশনের বিজ্ঞাপন হাতিয়ারটি ব্যবহার করেছে। ক্রেতাকে পণ্য সম্পর্কে অবহিত করার জন্য এটি একটি যৌক্তিক সিদ্ধান্ত।নির্দিষ্ট উদ্যোক্ত কর্তৃক অর্থপ্রদত্ত মাধ্যমে পণ্যের নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে। এটি একটি অর্থপ্রদত্ত কার্যক্রম যা সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করা।উদ্দীপকে 'বিউটি কসমেটিকস' বিশ্বের বিভিন্ন দেশের উন্নত মানের ব্র্যান্ডের কসমেটিকস আমদানি করে থাকে। বর্তমানে উক্ত প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রচার মাধ্যমে অর্থের বিনিময়ে তথ্য প্রচার করে থাকে। ফলে প্রতিষ্ঠানটি ব্যাপক সফলতা পায়। উক্ত তথ্য প্রচার কাজটি বিপণনের বিজ্ঞাপন কাজের সাথে সামঞ্জ্যপূর্ণ।বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করা। এর মাধ্যমে জনগণ পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারে এবং তাদের মধ্যে পণ্য বা সেবা গ্রহণে আগ্রহ সৃষ্টি হয়। তাই উদ্দীপকের প্রতিষ্ঠানটিও এই পদ্ধতির মাধ্যমে তাদের পণ্য সম্পর্কে ক্রেতাদের অবহিত করে। ফলে ক্রেতারা উক্ত পণ্য সম্পর্কে জানতে পারবে এবং প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির মাধ্যমে ব্যবসায়িক সফলতা অর্জনে সক্ষম হবে। তাই বলা যায়, 'বিউটি কসমেটিকস' এর বিজ্ঞাপন কার্যাবলি প্রয়োগ করা যথার্থ হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে প্রমোশনের যে হাতিয়ারটি…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর