উদ্দীপকে 'মোবাইল হাট' বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে ভোক্তাবাজার বিভক্তিকরণের যে চলক ব্যবহার করেছে তার যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে 'মোবাইল হাট' বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে ভোক্তাবাজার বিভক্তিকরণের মনস্তাত্ত্বিক ভিত্তির সামাজিক শ্রেণি চলক ব্যবহার করেছে; যা অত্যন্ত যৌক্তিক।কোনো একটি জনগোষ্ঠীর বিভিন্ন ব্যক্তির মনস্তাত্ত্বিক পার্থক্যের ভিত্তিতে বাজারকে ভাগ করা হলে তাকে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ বলা হয়। মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ হলো সামাজিক শ্রেণি, জীবন-ধাঁচ বা ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা।উদ্দীপকে 'মোবাইল হাট' একটি মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিদেশ থেকে উন্নতমানের কাঁচামাল আমদানি করে মোবাইল ফোন তৈরি করে থাকে। প্রতিষ্ঠানটি উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণির গ্রাহকের কথা চিন্তা করে পৃথক বৈশিষ্ট্যসম্পন্ন এবং মূল্যের মোবাইল ফোন তৈরি ও বিপণন করে। প্রতিষ্ঠানটি সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের ভিত্তিতে পৃথক বৈশিষ্ট্যসম্পন্ন মোবাইল উৎপাদন করে; যা সামাজিক শ্রেণিকে নির্দেশ করে। উক্ত শ্রেণিতে ভাগ করাকে মনস্তাত্ত্বিক ভিত্তিতে বাজার বিভক্তিকরণ বলে।সমাজে বসবাসরত বিভিন্ন ব্যক্তির চাহিদা এবং ক্রয় সামর্থ্য একই রকম হয় না। তাই বিপণনকারীকে সমাজের বিভিন্ন শ্রেণির ভোক্তাদের জন্য বিভিন্ন ধরনের পণ্য এবং মূল্য নির্ধারণ করতে হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি সমাজের সকল স্তরের ক্রেতাকে বিবেচনা করে ভিন্ন বৈশিষ্ট্যের মোবাইল উৎপাদন করে। ফলে সকল শ্রেণির ক্রেতা তাদের সাধ্যমতো মোবাইল ক্রয় করতে পারে। তাই উদ্দীপকের প্রতিষ্ঠানটির বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে ভোক্তাবাজার বিভক্তিকরণের সামাজিক শ্রেণি চলকটি ব্যবহার করা যথার্থ হয়েছে বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'মোবাইল হাট' বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে ভোক্তাবাজার বিভক্তিকরণ…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর