উদ্দীপকে প্রতিষ্ঠানটি পরবর্তীতে যে বিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করেছে তা কতটা যৌক্তিক? মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে প্রতিষ্ঠানটি পরবর্তীতে যে বিজ্ঞাপন মাধ্যম ব্যবহার, করেছে তা হলো ট্রানজিট বিজ্ঞাপন। পণ্যের প্রকৃতি বিবেচনায় উক্ত মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করা অনেকাংশেই যৌক্তিক।যে মাধ্যমের সাহায্যে পণ্য বা সেবার বিক্রয়সংক্রান্ত তথ্য বা বিজ্ঞাপন সম্ভাব্য ক্রেতার নিকট পৌছানো হয়, তাকে বিজ্ঞাপন মাধ্যম বলে। বিভিন্ন পরিবহন ব্যবহার করে যে বিজ্ঞাপন প্রদান করা হয় তাকে ট্রানজিট বিজ্ঞাপন বলে। এর মাধ্যমে রাস্তায় ও পরিবহনে চলাচলকারী মানুষের দৃষ্টিতে সহজে পণ্যের তথ্য তুলে ধরা সম্ভব হয়।উদ্দীপকে 'রাসেল ফুড লি.' বিভিন্ন ধরনের খাদ্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে বহিঃবিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করে। কিন্তু এতে আশানুরূপ ফল পায় না। পরবর্তীতে তারা ট্রেন, মোটর গাড়ি ও অন্যান্য যানবাহনে বিজ্ঞাপন প্রচারের সিদ্ধান্ত নেয়। এখানে তাদের বিজ্ঞাপন প্রদানের জন্য বিভিন্ন পরিবহন ব্যবহারের সিদ্ধান্ত ট্রানজিট বিজ্ঞাপনকে নির্দেশ করে।বিজ্ঞাপন মাধ্যম হলো জনগণের কাছে সংবাদ তুলে ধরার একটি আকর্ষণীয় পন্থা। এটি বিপণনকারী ও ভোক্তাদের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে। বিজ্ঞাপনকে দৃশ্যমান করা এবং জনগণের কাছে পৌঁছে দেওয়ার উপায় হিসেবে বিজ্ঞাপন মাধ্যমকে ব্যবহার করা হয়। বিজ্ঞাপন মাধ্যমগুলো হলো- রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, ম্যাগাজিন, ট্রানজিট বিজ্ঞাপন, বহিঃবিজ্ঞাপন ইত্যাদি। উদ্দীপকে প্রতিষ্ঠানটি বর্তমানে ট্রানজিট বিজ্ঞাপন ব্যবহার করছে। এর জন্য তারা ট্রেন, মোটর গাড়ি ও অন্যান্য যানবাহন ব্যবহার করে। এসব যানবাহনে প্রচুর লোক সমাগম হয়। এছাড়া তাদের পণ্যটি সকল শ্রেণির ক্রেতারা ক্রয় করে। তাই সকলের দৃষ্টি আকর্ষণের জন্য উক্ত মাধ্যম ব্যবহার করা যৌক্তিক হয়েছে বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠানটি পরবর্তীতে যে বিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করেছে তা…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর