উদ্দীপকে জনাব সৌরভের গৃহীত মূল্য নির্ধারণ পদ্ধতিটির যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে জনাব সৌরভের গৃহীত মূল্য নির্ধারণ পদ্ধতিটি হলো ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণ। বিশিষ্ট পণ্যের ক্ষেত্রে উক্ত পদ্ধতিতে মূল্য নির্ধারণ অনেকাংশেই যৌক্তিক।পণ্য ব্যয়ের সাথে নির্দিষ্ট হারে মুনাফা যোগ করে যে মূল্য নির্ধারণ করা হয় তাকে ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণ বলে। এক্ষেত্রে ব্যয়কে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয় বলে একে ব্যয়ভিত্তিক বা মার্ক-আপ মূল্য নির্ধারণ বলে।উদ্দীপকে জনাব সৌরভ জাপান থেকে উন্নত প্রযুক্তি এবং উচ্চ মানসম্মত ঘড়ি আমদানি করেন। তিনি ঘড়ি আমদানির পর মোট খরচের সাথে ২০% মুনাফা যোগ করে ঘড়ির মূল্য নির্ধারণ করেন। এখানে দেখা যাচ্ছে, তিনি পণ্য অর্জন ব্যয়ের সাথে একটি নির্দিষ্ট হারে মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করেন যা ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণকে নির্দেশ করে।মার্ক-আপ বা ব্যয়ভিত্তিক পদ্ধতি অত্যন্ত প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতি। এ পদ্ধতিতে উৎপাদক তার একক পণ্য উৎপাদন করতে যে ব্যয় হয় তার সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করে বিক্রয়মূল্য নির্ধারণ করেন। উক্ত পদ্ধতিতে ব্যয়কে সবচেয়ে গুরুত্ব প্রদান করা হয়। প্রথমে পণ্যের অর্জন ব্যয় নির্ধারণ করতে হয় এবং উক্ত ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করে বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়। ফলে ক্রেতারা সঠিক ও ন্যায্য দামে পণ্য ক্রয় করতে পারে এবং পণ্যের বিক্রয় অব্যাহত থাকে। উদ্দীপকের জনাব সৌরভ উক্ত পদ্ধতিতে মূল্য নির্ধারণ করেন বলেই অল্প সময়ের মধ্যে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে সক্ষম হন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব সৌরভের গৃহীত মূল্য নির্ধারণ পদ্ধতিটির যৌক্তিকতা মূল্য…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর