উদ্দীপকে হোটেলটি গ্রাহক আকৃষ্টের লক্ষ্যে যে প্রমোশন কৌশল ব্যবহার করেছে তার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে হোটেলটি গ্রাহক আকৃষ্টের লক্ষ্যে যে প্রমোশন কৌশল ব্যবহার করেছে তা সম্পূর্ণ যৌক্তিক। তাদের ব্যবহৃত প্রমোশন কৌশলটি হচ্ছে বিক্রয় প্রসার।ভোক্তাদেরকে পণ্য বা সেবা ক্রয়ে আকৃষ্ট করার জন্য বিক্রয় প্রসারের যে হাতিয়ারগুলো ব্যবহার করা হয় তাকে ভোক্তামুখী বিক্রয় প্রসার বলে। সাধারণত নতুন কোনো পণ্য উপস্থাপন অথবা ক্রমহ্রাসমান চাহিদাসম্পন্ন পণ্যের চাহিদা বৃদ্ধি অথবা প্রতিযোগী প্রতিষ্ঠানের প্রতিযোগিতা মোকাবিলা করার জন্য এরূপ প্রসারমূলক পন্থা ব্যবহার করা হয়।উদ্দীপকে হোটেল 'সানসাইন' কক্সবাজারের একটি স্বনামধন্য হোটেল। উক্ত হোটেলটির গ্রাহক সেবার মান বেশ উন্নত। হোটেলের কর্তৃপক্ষ অফ সিজনে গ্রাহক আকৃষ্টের জন্য বিভিন্ন রকম ছাড়ের ব্যবস্থা করে থাকে। যার ফলে অফ সিজনেও হোটেলটিতে সন্তোষজনক গ্রাহক থাকে। তাদের এরূপ কার্যক্রম ভোক্তামুখী বিক্রয় প্রসার হাতিয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ।ব্যক্তিক বিক্রয় অথবা বিজ্ঞাপনের কার্যকারিতা বৃদ্ধিতে ভোক্তমুখী বিক্রয় প্রসার অত্যন্ত গতিশীল মার্কেটিং প্রমোশন পন্থা। নতুন পণ্য প্রবর্তন অথবা চাহিদা কমে যাওয়ায় পণ্যের চাহিদা বৃদ্ধির জন্য এ পদ্ধতি ব্যবহার করা হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটির একটি নির্দিষ্ট সময়ে হোটেলের চাহিদা কমে যায়। উক্ত সময়ে তারা বিভিন্ন ছাড় প্রদানের মাধ্যমে বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করে তাদের গ্রাহকসংখ্যা বৃদ্ধি করার প্রয়াস চালায়। বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে বিজ্ঞাপনের পাশাপাশি ভোক্তামুখী বিক্রয় প্রসার কৌশল অবলম্বন করাটি যৌক্তিক ও যথার্থ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে হোটেলটি গ্রাহক আকৃষ্টের লক্ষ্যে যে প্রমোশন কৌশল ব্যবহার কর…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর