"খরচ বিবেচনায় সংবাদপত্র একটি কার্যকর বিজ্ঞাপন মাধ্যম"- ব্যাখ্যা কর।
উত্তর: যে মাধ্যমের সাহায্যে পণ্য বা সেবার বিক্রয়সংক্রান্ত তথ্য বা বিজ্ঞাপন সম্ভাব্য ক্রেতার নিকট পৌঁছানো হয়, তাকে বিজ্ঞাপন মাধ্যম বলে।দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ইত্যাদি সংবাদপত্রগুলো বিজ্ঞাপনের কার্যকর মাধ্যম হিসেবে সকল শ্রেণির কাছে অত্যন্ত জনপ্রিয়। এসব মাধ্যমে বিজ্ঞাপনদাতা তার পণ্যদ্রব্য, সেবাকর্ম বা মতাদর্শের খবর অত্যন্ত কম সময়ে ও কম ব্যয়ে অধিকসংখ্যক লোকের নিকট পৌঁছে দিতে পারে। সংবাদপত্রে প্রায় সব ধরনের বিজ্ঞাপন দেওয়া যায়। এরূপ বিজ্ঞাপনের অন্যতম আকর্ষণ হলো এর নমনীয়তা ও স্বল্প ব্যয়। তাই বলা যায়, খরচ বিবেচনায় সংবাদপত্র একটি কার্যকর বিজ্ঞাপন মাধ্যম।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"খরচ বিবেচনায় সংবাদপত্র একটি কার্যকর বিজ্ঞাপন মাধ্যম"- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর