জনাব কাসেমের কার্যক্রম দ্বারা বিপণনের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব কাসেমের কার্যক্রম দ্বারা বিপণনের ভোক্তামুখী প্রক্রিয়া বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে। ভোক্তার রুচি, পছন্দ ও চাহিদা বিবেচনা করে সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন পণ্য প্রদান করাকে ভোক্তামুখী প্রক্রিয়া বলে। বিপণনের সমস্ত কার্যক্রম ভোক্তাকে কেন্দ্র করেই আবর্তিত হয়। তাই আধুনিক বিপণনকারীরা মনে করেন ভোক্তাই রাজা। এ ধারণার ওপর ভিত্তি করেই বিপণনকারীরা ভোক্তাদের প্রয়োজন, অভাব ও চাহিদা শনাক্ত করে তা যথাযথভাবে পূরণের চেষ্টা করে থাকেন। উদ্দীপকে জনাব কাসেম কুয়েত হতে দেশে এসে নিজ গ্রামে একটি ডেইরি ফার্ম প্রতিষ্ঠা করেন। ক্রেতাদের সর্বোচ্চ সুবিধা প্রদানের লক্ষ্যে তিনি ফার্মে বিশুদ্ধ দুধ ও মাংস উৎপাদন করেন। এজন্য শুরুর দিকে তার লাভ না হলেও এখন তার খামারে উৎপাদিত দুধ ও মাংসের চাহিদা অনেক। জনাব কাসেমের এমন কার্যক্রমগুলো ভোক্তাকেন্দ্রিক; যা বিপণনের ভোক্তামুখী প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব ফাসেমের কার্যক্রম দ্বারা বিপণনের ভোক্তামুখী প্রক্রিয়া বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব কাসেমের কার্যক্রম দ্বারা বিপণনের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? ব…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর