"সুষ্ঠু বণ্টন উৎপাদন বৃদ্ধি করে"- তুমি কি এই উক্তির সাথে একমত? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: 'সুষ্ঠু বণ্টন উৎপাদন বৃদ্ধি করে'- উক্তিটির সাথে আমি একমত। উৎপাদনকারী বা আমদানিকারকের নিকট থেকে পণ্য ভোক্তা বা ক্রেতার নিকট পৌঁছানোকে বণ্টন বলে। বন্টনের ক্ষেত্রে বিপণনকারী মূলত ভোক্তা ও ক্রেতাদের কাছে পণ্য কিভাবে সহজলভ্য করে তোলা যায় সে বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেন। সঠিক মূল্যে পণ্য প্রাপ্তির নিশ্চয়তা সৃষ্টি করে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করাই এরূপ বন্টনের মুখ্য উদ্দেশ্য। উদ্দীপকে জনাব কাসেম কুয়েত হতে দেশে এসে নিজ গ্রামে একটি ডেইরি ফার্ম প্রতিষ্ঠা করেন। ক্রেতাদের সর্বোচ্চ সুবিধা প্রদানের লক্ষ্যে তিনি ফার্মে বিশুদ্ধ দুধ ও মাংস উৎপাদন করেন। এজন্য শুরুর দিকে তার লাভ না হলেও এখন তার খামারে উৎপাদিত দুধ ও মাংসের চাহিদা অনেক। চাহিদা বৃদ্ধির কারণে তিনি সিলেট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিক্রয় কেন্দ্র খুলে দুধ ও মাংস বিক্রয় শুরু করেন এবং প্রতিটি বিক্রয় কেন্দ্রে অভিজ্ঞ বিক্রয়কর্মী নিয়োগ দেন। এতে দুধ ও মাংসের চাহিদা বেড়ে যাওয়ায় তিনি নতুন আরেকটি বৃহদায়তন ডেইরি ফার্ম চালু করেছেন। ক্রেতারা যেখান থেকে প্রয়োজনীয় পণ্যটি কিনতে চায় সেখানে পণ্য সরবরাহ নিশ্চিত করার নামই হলো বণ্টন। এরূপ বণ্টন ব্যবস্থায় ক্রেতারা সহজেই তাদের প্রয়োজনীয় পণ্য পেয়ে থাকে। এতে প্রতিষ্ঠানের পণ্যের চাহিদা বেড়ে যায়। উক্ত বর্ধিত চাহিদা পূরণের জন্য বিপণনকারীকে অধিক পরিমাণে পণ্য উৎপাদন করতে হয়। উদ্দীপকের জনাব কাসেম এমন বণ্টন পদ্ধতি ব্যবহার করেন, যা তার খামারের দুধ ও মাংসের চাহিদা বৃদ্ধি করে। উক্ত চাহিদা পূরণের জন্য তিনি অধিক পরিমাণে দুধ ও মাংস উৎপাদন করেন। তাই আমি মনে করি, সুষ্ঠু বণ্টন উৎপাদন বৃদ্ধি করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"সুষ্ঠু বণ্টন উৎপাদন বৃদ্ধি করে"- তুমি কি এই উক্তির সাথে একমত? উদ্দ…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর