উদ্দীপকে 'দেশ ট্রান্সপোর্ট'-এর কাজটি বিপণনের কোন কাজের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'দেশ ট্রান্সপোর্ট'-এর কাজটি বিপণনের পরিবহন কাজের অন্তর্ভুক্ত। যে মাধ্যম ব্যবহার করে উৎপাদিত পণ্যসামগ্রী দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয় 'তাকে পরিবহন বলে। পরিবহন বিপণনের অন্যতম ও গুরুত্বপূর্ণ একটি কাজ। এটি স্থানগত উপযোগ সৃষ্টি করে। কেননা পণ্য উৎপাদন হয় একস্থানে আর ভোগ বা ব্যবহার হয় সারাবিশ্বে। আর এটি সম্ভব হচ্ছে পরিবহনের মাধ্যমে। উদ্দীপকে জনাব রাহাত বাজার তথ্য সংগ্রহ করে কম দামে রাজশাহী থেকে, আম ক্রয় করেন। তিনি 'দেশ ট্রান্সপোর্ট'-এর ট্রাক ব্যবহার করে আম ফ্যাক্টরিতে নিয়ে আসেন। এক্ষেত্রে যে মাধ্যম ব্যবহার করে আম ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়, তা বিপণনের পরিবহন কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে 'দেশ ট্রান্সপোর্ট'-এর কাজটি বিপণনের পরিবহন কাজের অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'দেশ ট্রান্সপোর্ট'-এর কাজটি বিপণনের কোন কাজের অন্তর্ভুক্ত?…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর